মিনেসেটায় আইনপ্রণেতা ও তাদের স্বজনদের হত্যার দায়ে ভ্যান্স বোল্টারের সাজা আজ

মিনেসেটার আইনপ্রণেতা এবং তাদের স্বজনদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ভ্যান্স বোল্টারের সাজা আজ বৃহস্পতিবার সকালে ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ৫৯ বছরে পা রাখা বোল্টার চলতি বছরের জুন মাসে তার বিরুদ্ধে আনা ছয়টি ফেডারেল অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত হয়েছেন।

আদালতে দেওয়া স্বীকারোক্তিতে বোল্টার জানিয়েছেন, তিনি মিনেসেটার সাবেক হাউস স্পিকার মেলিসা হর্টম্যান ও তার স্বামী মার্ককে হত্যা করেছেন। এছাড়া সিনেটর জন হফম্যান ও তার স্ত্রী ইভেটকে গুলি করে আহত করার কথাও স্বীকার করেছেন তিনি। ওই হামলায় হফম্যান দম্পতির মেয়ে হোপকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল।

মঙ্গলবার সাজার আগের এক নথিতে প্রসিকিউটররা উল্লেখ করেছেন, ন্যায়বিচারের স্বার্থে বোল্টারকে যেন আর কখনোই মুক্তি দেওয়া না হয়। এর আগে হেনেপিন কাউন্টি অ্যাটর্নি অফিস জানিয়েছিল, তারা বোল্টারের বিরুদ্ধে রাজ্য পর্যায়েও অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে চায়। এর মধ্যে রয়েছে প্রথম মাত্রার পূর্বপরিকল্পিত হত্যার দুটি অভিযোগ, প্রথম মাত্রার হত্যার চেষ্টার চারটি অভিযোগ এবং প্রাণী নিষ্ঠুরতা ও সরকারি কর্মকর্তা সেজে অপরাধ সংগঠনের একটি করে অভিযোগ।

এদিকে, হফম্যান পরিবার বোল্টারের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছে। তাদের অভিযোগে বলা হয়েছে, বোল্টার তাদের ওপর হামলা, শারীরিক নির্যাতন, ইচ্ছাকৃতভাবে মানসিক আঘাত প্রদান এবং অবহেলা করেছেন।

২০২৫ সালের ১৪ জুন টুইন সিটির চ্যামপ্লিন ও ব্রুকলিন পার্ক উপশহরে এই গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পর ৪৩ ঘণ্টার এক দীর্ঘ অভিযানের পর মিনেসোটার গ্রিন আইল এলাকা থেকে তাকে আটক করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এই আক্রমণগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

সবশেষ আইনসভা অধিবেশনে মেলিসা হর্টম্যানকে সম্মান জানাতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্টেট অফিস বিল্ডিংয়ে একটি স্মৃতি বাগান তৈরি এবং হাইওয়ে ৬১০ ও মিনেসেটার কমিউনিটি সোলার গার্ডেন প্রোগ্রামের নাম তার সম্মানে পরিবর্তন করা। এছাড়া হর্টম্যানের ছেলে কলিনের প্রচেষ্টায় আইন প্রণেতারা দুটি বিল পাস করেছেন, যার লক্ষ্য হলো মর্মান্তিক ঘটনার পর ভুক্তভোগী পরিবারের ভার কমানো। এদিকে সিনেটর জন হফম্যান বর্তমানেও রাজ্য আইনসভায় দায়িত্ব পালন করছেন।

শিরোনাম :
রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.