স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাতিল করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন এনসিপির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ সংক্রান্ত প্রশ্ন তুলে ধরেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ ক্ষোভ প্রকাশ করে লেখেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার কেন বাতিল করা হচ্ছে? তিনি প্রশ্ন রাখেন, প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কিসের ভয়?

