একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্প ব্যয়ের বড় একটি অংশ সরকারি খাত থেকে আসবে, যার পরিমাণ ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা। এছাড়া প্রকল্প ঋণ হিসেবে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয় করা হবে। অনুমোদিত প্রকল্পের মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। ঋণের এক বছর গ্রেস পিরিয়ডসহ ১৬ বছরে তা পরিশোধ করতে হবে।

বড় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। ২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এতে বিপিডিবির নিজস্ব তহবিল থেকে ৩৭৪ কোটি ৭১ লাখ টাকা এবং পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ড থেকে ২ হাজার ১২৩ কোটি ৩৭ লাখ টাকা সরবরাহ করা হবে। পরিকল্পনা কমিশনের তথ্যমতে, প্রকল্পটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের মার্চ পর্যন্ত সময়ে বাস্তবায়িত হবে। এই কেন্দ্রটি বিপিডিবির নিজস্ব ৯১৮ দশমিক ৫০ একর জমিতে নির্মাণ করা হবে, ফলে আলাদা করে জমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে না। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে প্রকল্পটি নেওয়া হয়েছে। পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ডের ঋণের সুদের হার হবে ২ শতাংশ। পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা বলেন, ‘প্রকল্পটি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াবে, যা ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।’। পরিকল্পনা কমিশন বলেছে, প্রকল্পটি প্রাথমিক জ্বালানির উৎস বহুমুখীকরণের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদার করবে এবং কার্বন নিঃসরণ কমাবে। প্রস্তাবিত সৌরবিদ্যুৎ কেন্দ্রটি রামপালের ব্লক-বি এলাকায় বিপিডিবির ইতোমধ্যে অধিগ্রহণ করা ৯১৮ দশমিক ৫০ একর জমিতে নির্মাণ করা হবে। সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ রামপালের নিকটবর্তী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যমান সঞ্চালন অবকাঠামোর মাধ্যমে জাতীয় গ্রিডে সঞ্চালন করা হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বিপিডিবি ২০১২ সালে রামপালে মোট ১ হাজার ৮৩৪ একর জমি অধিগ্রহণ করে। জমিটি ৯১৫ দশমিক ৫০ একর আয়তনের ব্লক-এ এবং ৯১৮ দশমিক ৫০ একর আয়তনের ব্লক-বিতে ভাগ করা হয়।

একনেক সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৮টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, রংপুর সিটি কর্পোরেশনের অবকাঠামো ও ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা ও ফুটপাত নির্মাণ প্রকল্প। এছাড়া সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনীও সভায় অনুমোদন পায়।

পরিবহন ও অবকাঠামো খাতের অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধনী। রেলপথ মন্ত্রণালয়ের ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি ভবন ব্যবহারের উপযোগী করার জন্য আধুনিকায়ন ও সংস্কার প্রকল্প অনুমোদন পেয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পের মধ্যে রয়েছে পঞ্চগড়ের ভজনপুর-আটোরখাড়ি-ময়নাগুড়ি-আমতলী-মিরগড় সড়কে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ এবং থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক প্রকল্প। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন। এছাড়া জয়পুরহাট জেলার বিভিন্ন নদ-নদী ও খাল পুনঃখনন বিষয়ক ৫০ কোটি টাকার নিচে ব্যয়ের একটি প্রকল্প সম্পর্কে সভায় জানানো হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিরোনাম :
এবিজেএর চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ, ২৫ অক্টোবর নির্বাচন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২৮.৫ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক পানির হিস্যায় এক চুলও ছাড় নয়: নাহিদ ইসলাম একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন জাতীয়তাবাদী শক্তি শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে: রিজভী সরকারের অগ্রাধিকার ব্যাপক কর্মসংস্থান ও শ্রমিকের অধিকার: মাহদী আমিন আকাশি-নীলে শেষ সূর্যাস্ত, বিদায় মেসি ইউরোপের রঙিন স্বপ্নে দালালের ফাঁদে নিঃস্ব হাজারো বাংলাদেশি জাতীয়তাবাদী পেশাজীবী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন সাখাওয়াত হোসেন ইমরান খানের সমর্থকদের লংমার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের এবিজেএর চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ, ২৫ অক্টোবর নির্বাচন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২৮.৫ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক পানির হিস্যায় এক চুলও ছাড় নয়: নাহিদ ইসলাম একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন জাতীয়তাবাদী শক্তি শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে: রিজভী সরকারের অগ্রাধিকার ব্যাপক কর্মসংস্থান ও শ্রমিকের অধিকার: মাহদী আমিন আকাশি-নীলে শেষ সূর্যাস্ত, বিদায় মেসি ইউরোপের রঙিন স্বপ্নে দালালের ফাঁদে নিঃস্ব হাজারো বাংলাদেশি জাতীয়তাবাদী পেশাজীবী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন সাখাওয়াত হোসেন ইমরান খানের সমর্থকদের লংমার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.