মেলবোর্নে শিক্ষার্থীদের কোরআন প্রতিযোগিতা, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পবিত্র কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক কোরআন প্রতিযোগিতা ২০২৬। শহরের ইসলামিক কলেজ অব মেলবোর্ন প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শিক্ষার্থীরা কোরআন হিফজ (মুখস্থ), সুন্দর সুরের তিলাওয়াতসহ ধর্মীয় নানা বিষয়ে নিজেদের বিশেষ দক্ষতা প্রদর্শন করে।

মেলবোর্নে শিক্ষার্থীদের কোরআন প্রতিযোগিতা dgennews

প্রাথমিক বিভাগের প্রতিযোগিতায় কলেজের নিয়মিত কোরআন শিক্ষা কার্যক্রম এবং ‘কোরআন অ্যাক্সিলারেটেড প্রোগ্রাম’-এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কোরআন মুখস্থ ও সঠিক নিয়মে তিলাওয়াতের মাধ্যমে খুদে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও অগ্রগতি তুলে ধরে। প্রতিযোগীদের বিচারকার্য পরিচালনায় আমন্ত্রিত বিশিষ্ট মাশায়েখগণ দায়িত্ব পালন করেন। শুধু প্রতিযোগিতা নয়, ছোটদের উৎসাহিত করতে এতে ছিল লাইভ নাশিদ (ইসলামী গান) পরিবেশনসহ বেশ কিছু আনন্দঘন আয়োজন, যা পুরো প্রাঙ্গণকে উৎসবে পরিণত করে।

মেলবোর্নে শিক্ষার্থীদের কোরআন প্রতিযোগিতা dgennews

অন্যদিকে মাধ্যমিক স্তরের চূড়ান্ত পর্বে শিক্ষার্থীরা তিলাওয়াত ও হিফজের পাশাপাশি খুতবা এবং আজান পরিবেশন প্রতিযোগিতায় অংশ নেয়। নিয়মিত ইসলামি শিক্ষার মাধ্যমে অর্জিত দক্ষতা অত্যন্ত নিখুঁতভাবে বিচারকদের সামনে ফুটিয়ে তোলে তারা।

মেলবোর্নে শিক্ষার্থীদের কোরআন প্রতিযোগিতা dgennews

অনুষ্ঠান শেষে আয়োজকরা বিচারক হিসেবে অবদান রাখা মাশায়েখদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, এ ধরনের প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তি মুখ্য বিষয় নয়; বরং প্রতিটি শিক্ষার্থীর পবিত্র কোরআন শিক্ষা এবং এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করাই আসল অর্জন।

মেলবোর্নে শিক্ষার্থীদের কোরআন প্রতিযোগিতা dgennews

কলেজ কর্তৃপক্ষও অংশ নেওয়া সকল শিক্ষার্থীর প্রচেষ্টা ও অনুরাগের প্রশংসা করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। আল্লাহ তাআলা শিক্ষার্থীদের এই ত্যাগ ও প্রচেষ্টাকে কবুল করে কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর করার তৌফিক দান করুন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।

 

শিরোনাম :
মেলবোর্নে শিক্ষার্থীদের কোরআন প্রতিযোগিতা, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে দেরিতে অফিসে আসায় কর্মীকে বরখাস্ত করলো এআই বস! ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার গাজীপুর থেকে ফ্রান্সের কাউন্সিলর, সফলতার গল্প রাব্বানী খানের ওমরাহ ভিসাধারীদের জন্য সৌদি আরবের নতুন নিয়ম জারি বিদেশে বসে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১১ বাংলাদেশির মৃত্যু, মিসরের হাসপাতালে ১৮ যুক্তরাষ্ট্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তনদের নতুন আহ্বায়ক কমিটি গঠন মার্কিন ভিসায় নীতিগত পরিবর্তন, এখন ১ দিনের শিশুকেও দিতে হবে সাক্ষাৎকার আমেরিকায় ৫৪.৮% বাংলাদেশি পরিবার সরকারি সুবিধাভোগী, ট্রাম্পের তালিকা ঘিরে আসল সত্য কী? মেলবোর্নে শিক্ষার্থীদের কোরআন প্রতিযোগিতা, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে দেরিতে অফিসে আসায় কর্মীকে বরখাস্ত করলো এআই বস! ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার গাজীপুর থেকে ফ্রান্সের কাউন্সিলর, সফলতার গল্প রাব্বানী খানের ওমরাহ ভিসাধারীদের জন্য সৌদি আরবের নতুন নিয়ম জারি বিদেশে বসে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১১ বাংলাদেশির মৃত্যু, মিসরের হাসপাতালে ১৮ যুক্তরাষ্ট্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তনদের নতুন আহ্বায়ক কমিটি গঠন মার্কিন ভিসায় নীতিগত পরিবর্তন, এখন ১ দিনের শিশুকেও দিতে হবে সাক্ষাৎকার আমেরিকায় ৫৪.৮% বাংলাদেশি পরিবার সরকারি সুবিধাভোগী, ট্রাম্পের তালিকা ঘিরে আসল সত্য কী?
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.