সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিষ্ঠানটির অধীন বিভিন্ন কার্যালয়ে ১১ থেকে ২০তম গ্রেডের আওতায় ৩৬টি ক্যাটাগরিতে মোট ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবেন।
১০ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ পদ ও পদের সংখ্যা:
নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখযোগ্য কয়েকটি পদ ও পদসংখ্যা নিচে তুলে ধরা হলো:
-
জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট (গ্রেড-১১): ৭ জন
-
ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/আরএমএস/পিএলআই/ইন্সট্রাক্টর (গ্রেড-১২): ৩১ জন
-
উপজেলা পোস্টমাস্টার (গ্রেড-১৩): ২২ জন
-
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪): ১৭ জন
-
উচ্চমান সহকারী (গ্রেড-১৪): ৮ জন
-
অফিস সহায়ক (গ্রেড-২০): ৩৭ জন
-
নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০): ৫ জন(এছাড়া টেকনিশিয়ান, ড্রাইভার, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান, প্যাকারসহ অন্যান্য কারিগরি ও সাধারণ পদে ১ থেকে ৩ জন করে নিয়োগ দেওয়া হবে।)
বয়সসীমা ও বেতন স্কেল:
আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। সরকারি জাতীয় বেতন স্কেল অনুযায়ী পদভেদে চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের সর্বোচ্চ বেতন স্কেল ২৫,০০০ টাকা থেকে ৬০,৫০৩ টাকা (গ্রেডভিত্তিক স্কেল) পর্যন্ত নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি:
আগ্রহী প্রার্থীদের ডাক বিভাগের নির্ধারিত অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
-
আবেদন ফি: ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা; ৩ থেকে ২৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২৪ থেকে ৩৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার পর থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে ফি জমা দিতে হবে।

