তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ: সংসদে বাণিজ্যমন্ত্রী

দেশে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত গত তিন বছরে ৪০০টিরও বেশি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তadir। এর মধ্যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সদস্য ২৮২টি এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্য ১২৩টি কারখানা রয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদে সংসদ সদস্য মো. রুহুল আমিন বর্তমানে দেশে কতটি তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে, সেগুলোর নামের তালিকা, বন্ধের কারণ এবং এ খাতের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান।
জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, তিন বছরে চার শতাধিক কারখানা বন্ধ হলেও বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর নামের তালিকা সংগ্রহের কাজ বর্তমানে চলমান রয়েছে।
কারখানাগুলো বন্ধ হওয়ার পেছনে বেশ কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করেন মন্ত্রী। এর মধ্যে রয়েছে—
  • বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রভাব
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত
  • আন্তর্জাতিক বাজারে মন্দা পরিস্থিতি
  • দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা
  • অর্থপাচারের কারণে ব্যাংকিং খাতে তৈরি হওয়া তীব্র তারল্য সংকট
  • ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারত ও ভিয়েতনামের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদন
  • ছোট ও মাঝারি আকারের কারখানায় বিদেশি ক্রেতাদের কার্যাদেশ (অর্ডার) দিতে অনাগ্রহ
বাণিজ্যমন্ত্রী আরো জানান, বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অবস্থান ধরে রাখা ও সংকট মোকাবেলায় সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও পদক্ষেপ গ্রহণ করছে।
শিরোনাম :
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ! শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা করল ট্রাফিক পুলিশ ‘ফিরে এসেছি মানুষের জন্য কাজ করতে’, সংসদে মির্জা আব্বাস তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ: সংসদে বাণিজ্যমন্ত্রী জ্বালানিসংকটে পোশাক উৎপাদন অর্ধেকে নেমেছে ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা সেন্টার চালু জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তাঁর ওপর: ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ অপরাজিত ৩৫০, তৌহিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংস নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ! শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা করল ট্রাফিক পুলিশ ‘ফিরে এসেছি মানুষের জন্য কাজ করতে’, সংসদে মির্জা আব্বাস তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ: সংসদে বাণিজ্যমন্ত্রী জ্বালানিসংকটে পোশাক উৎপাদন অর্ধেকে নেমেছে ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা সেন্টার চালু জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তাঁর ওপর: ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ অপরাজিত ৩৫০, তৌহিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংস
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.