তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা নিয়ে ডাচ প্রতিনিধিদলের সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক

বাংলাদেশে ডাচ বিনিয়োগ সম্প্রসারণ, ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন, ব্লু ইকোনমি এবং তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনাসহ বহুমুখী দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে নেদারল্যান্ডস সরকারের সাথে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার স্টিভেন কোলেট।
সাক্ষাৎকালে দেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা ও সরকারের সার্বিক সংস্কার কার্যক্রমের প্রশংসা করে ডাচ প্রতিনিধিদল বর্তমান সরকারকে আন্তরিক অভিনন্দন জানায়। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করা এবং বাংলাদেশে ডাচ বিনিয়োগ বৃদ্ধির জন্য ব্যবসাবান্ধব পরিবেশ ও নীতিগত সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে কৃষি, টেক্সটাইল, মানবসম্পদ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং নেদারল্যান্ডসে বাংলাদেশি আম রপ্তানি ও ডাচ আলুর জাত ব্যবহারের সাফল্য পর্যালোচনা করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক নানা উন্নয়ন উদ্যোগ তুলে ধরেন। বিশেষ করে নদী ও খাল সংস্কার কর্মসূচির আওতায় ২০ হাজার কিলোমিটার খাল খনন, তিস্তা ব্যারেজ এবং পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নে নেদারল্যান্ডসের আধুনিক কারিগরি প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তা পাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডাচ কারখানায় বাংলাদেশি কর্মী নিয়োগ এবং ব্লু ইকোনমির সম্ভাবনার বিষয়টি আলোচনায় উঠে আসে।
উপদেষ্টা আরও জানান, শিক্ষা ব্যবস্থার রূপান্তরে কারিগরি শিক্ষা বিস্তার এবং বহুমাত্রিক ভাষা শিক্ষার অংশ হিসেবে তৃতীয় ভাষা হিসেবে ডাচ ভাষা অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তায় ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর পদক্ষেপসমূহ তুলে ধরা হয়।
বৈঠকে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং টেকসই উন্নয়ন বিষয়ক রাষ্ট্রদূত ওয়াম্পি লিবন উপস্থিত ছিলেন।
শিরোনাম :
বাড়িতে স্ত্রীর মরদেহ রেখে মসজিদে আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু সৌদিগামী আটকে পড়া যাত্রীদের বিকল্প রুট দিল বিমান! সৌদি বিমানবন্দরে বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত তিন মাসে বৈদেশিক ঋণ কমেছে আড়াই বিলিয়ন ডলারের বেশি এআইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না: সতর্ক করলেন মাইক্রোসফটের সিইও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অনিশ্চয়তার মাঝে বিশ্ববাজারে তেলের দাম কমলো দেশের মোট বৈদেশিক ঋণ বেড়ে ১১৫ বিলিয়ন ডলার ছুল সারাদেশে ২ দিন এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা খুচরা ব্যবসায়ীদের পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি: নির্বাচন কমিশন ৬ বছরে পাগলা মসজিদের দানবাক্সে যত স্বর্ণ ও রুপা মিলল বাড়িতে স্ত্রীর মরদেহ রেখে মসজিদে আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু সৌদিগামী আটকে পড়া যাত্রীদের বিকল্প রুট দিল বিমান! সৌদি বিমানবন্দরে বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত তিন মাসে বৈদেশিক ঋণ কমেছে আড়াই বিলিয়ন ডলারের বেশি এআইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না: সতর্ক করলেন মাইক্রোসফটের সিইও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অনিশ্চয়তার মাঝে বিশ্ববাজারে তেলের দাম কমলো দেশের মোট বৈদেশিক ঋণ বেড়ে ১১৫ বিলিয়ন ডলার ছুল সারাদেশে ২ দিন এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা খুচরা ব্যবসায়ীদের পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি: নির্বাচন কমিশন ৬ বছরে পাগলা মসজিদের দানবাক্সে যত স্বর্ণ ও রুপা মিলল
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.