নিউইয়র্কের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে এক প্রবাসী সামাজিক উদ্যোগের অংশ হিসেবে অভিবাসী পরিবারের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ‘ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল ইনক’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালসহ বিভিন্ন দেশের অভিবাসী পরিবারের দেড় শতাধিক শিশু-কিশোর ও অভিভাবকেরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট জাস্টিস টমাস রাফায়েল। আয়োজনে বিশেষ সমর্থনের জন্য অ্যাটর্নি মঈন চৌধুরীকে ধন্যবাদ জানানো হয়।
নিউইয়র্কের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ
নিউইয়র্কের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ
এ ছাড়া অনুষ্ঠানে আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প ইনকের নির্বাহী পরিচালক তারিকুল ইসলাম মিঠু, অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন এবং এম এ সালামসহ স্থানীয় বিভিন্ন কমিউনিটি নেতা, সাংবাদিক ও সামাজিক কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রাক্কালে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুশোটিরও বেশি পরিবারের শিশু প্রয়োজনীয় খাতা, কলম ও অন্যান্য শিক্ষাসামগ্রী গ্রহণ করে।
কর্মসূচির সার্বিক তদারকি ও ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল ইনকের চেয়ারম্যানের দায়িত্বে থাকা অ্যাটর্নি মঈন চৌধুরী এই উদ্যোগকে কোনো ‘দান বা সাহায্য’ হিসেবে না দেখে একটি ‘কমিউনিটি উৎসব’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “শিশুরাই আমাদের সমাজের ভবিষ্যৎ। সমাজের ইতিবাচক কাজ দেখে তারা শেখে এবং এ ধরনের আয়োজন তাদের ভেতরে সামাজিক সেবামূলক কাজের মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে।” তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন দেশের কমিউনিটি নেতারা এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, নিউইয়র্কের মতো বহুজাতিক শহরে বিভিন্ন দেশি ও ভিন্ন সংস্কৃতির মানুষদের এক ছাদের নিচে এনে কাজ করলে অভিবাসী সমাজগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সৌহার্দ্য ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর চার কোটি অশিক্ষিত মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের বড় পরিকল্পনা সরকারের সিডনিতে ১১ অক্টোবর ‘স্প্রিং ফেয়ার’, উন্মোচিত হলো অনলাইন টিকিট বিগ ব্যাশের ৩ ফ্র্যাঞ্চাইজির নজর নাহিদ রানার উপর! সিকিউরিটি সিস্টেমে ১২০০ এআই এজেন্টের সাইবার হামলা! বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতেই, তাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখন হরমুজ প্রণালি, কোণঠাঁসা যুক্তরাষ্ট্র ও মিত্ররা আট বিভাগীয় শহরে তৈরি হচ্ছে ১৫ তলার সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর চার কোটি অশিক্ষিত মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের বড় পরিকল্পনা সরকারের সিডনিতে ১১ অক্টোবর ‘স্প্রিং ফেয়ার’, উন্মোচিত হলো অনলাইন টিকিট বিগ ব্যাশের ৩ ফ্র্যাঞ্চাইজির নজর নাহিদ রানার উপর! সিকিউরিটি সিস্টেমে ১২০০ এআই এজেন্টের সাইবার হামলা! বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতেই, তাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখন হরমুজ প্রণালি, কোণঠাঁসা যুক্তরাষ্ট্র ও মিত্ররা আট বিভাগীয় শহরে তৈরি হচ্ছে ১৫ তলার সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.