যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত: এক শিশুসহ ৬ আরোহীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিশুসহ ছয় আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটের দিকে উইসকনসিনের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল (৬৪.৪ কিলোমিটার) উত্তর-পশ্চিমে সুক কাউন্টির ডেলোনা শহরে এ দুর্ঘটনা ঘটে।
সুক কাউন্টি শেরিফ দপ্তরের বরাত দিয়ে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানায়, বিধ্বস্ত হওয়া ফিক্সড-উইং ‘পাইপার পিএ-৪৬’ (Piper PA-46) মডেলের ছোট উড়োজাহাজটিতে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু আরোহী ছিলেন। দুর্ঘটনায় তাদের সবারই মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দুর্ঘটনার ঠিক আগে উড়োজাহাজটি স্থানীয় একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিল। উড্ডয়নকালে এলাকার আবহাওয়া খারাপ ছিল এবং বজ্রঝড় চলছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের শেষ কথোপকথন এবং বৈরী আবহাওয়া এ দুর্ঘটনায় কোনো ভূমিকা রেখেছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
স্থানীয় শেরিফ দপ্তর জানিয়েছে, বিমানটি জনশূন্য এলাকায় বিধ্বস্ত হওয়ায় ভূমিতে কোনো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি কিংবা ভূমিতে থাকা কেউ আহত হননি।
ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
শিরোনাম :
তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি টানা চার বছর বিশ্বের সবচেয়ে ‘আকর্ষণীয়’ দেশ জাপান নুহের (আ.) যুগে মহাপ্লাবন কি সারা পৃথিবীজুড়ে হয়েছিল? যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত: এক শিশুসহ ৬ আরোহীর মৃত্যু হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ ইউরোপজুড়ে সুপারমার্কেটগুলোতে সাইবার হামলা, ফ্রিজিং ব্যবস্থা অচল বাংলাদেশের বিপক্ষে সময় নষ্টের শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সৌদি আরবের ১০০ ফ্লাইট বাতিল, আটকা পড়লেন ১৫৩৯৩ যাত্রী হতাশায় শেষ বাংলাদেশের মেয়েদের প্রথম অস্ট্রেলিয়া সফর স্বর্ণা-শারমিনের ফিফটিতেও ১৭২ রানে থামল বাংলাদেশ তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি টানা চার বছর বিশ্বের সবচেয়ে ‘আকর্ষণীয়’ দেশ জাপান নুহের (আ.) যুগে মহাপ্লাবন কি সারা পৃথিবীজুড়ে হয়েছিল? যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত: এক শিশুসহ ৬ আরোহীর মৃত্যু হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ ইউরোপজুড়ে সুপারমার্কেটগুলোতে সাইবার হামলা, ফ্রিজিং ব্যবস্থা অচল বাংলাদেশের বিপক্ষে সময় নষ্টের শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সৌদি আরবের ১০০ ফ্লাইট বাতিল, আটকা পড়লেন ১৫৩৯৩ যাত্রী হতাশায় শেষ বাংলাদেশের মেয়েদের প্রথম অস্ট্রেলিয়া সফর স্বর্ণা-শারমিনের ফিফটিতেও ১৭২ রানে থামল বাংলাদেশ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.