সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা, থানায় হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে শনাক্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধির আওতায় আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আজকে কথিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে, সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা প্রচার করে গ্রামে গ্রামে অগ্নিসংযোগের নির্দেশ দিচ্ছেন।

তিনি আরও বলেন, এই মহলটি চায় যেন বর্তমান সরকার তাদের কায়দায় রাজপথে গুলি চালিয়ে মানুষ হত্যা করুক।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার এবং জনগণ কখনোই রাজপথে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো দেখতে চায় না। গত ১৫-১৬ বছর ধরে চলা অগণতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে জনঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এবং তারা ভবিষ্যতে আর গণতান্ত্রিকভাবে রাজনীতি করার বৈধতা পাবে না বলেও তিনি মন্তব্য করেন। তাদের সেই চরিত্র নেই, তারা সেই বৈধতা হারিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নিরীহ মানুষের প্রাণহানি এড়াতে বাহিনী এখন পর্যন্ত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে। তিনি বলেন, ‘আমরা প্রেজেন্স অব ইনোসেন্সের নীতিতে বিশ্বাসী। প্রয়োজনে অপরাধীদের বিষয়ে ধৈর্য ধরা হবে, কিন্তু কোনো নিরীহ মানুষ যেন গুলিতে নিহত না হন, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’ তবে আত্মরক্ষার প্রয়োজনে বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে বলে তিনি স্পষ্ট করেন। প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমরা কিছুদিন ধৈর্য পোষণ করব, কিন্তু একজন নিরীহ লোকও যাতে গুলিতে মারা না যায়, আমরা যেন কোনো অবস্থাতেই তাদের মতো কোনো মিছিল-মিটিংয়ে গুলি না করি।’’।

টুঙ্গিপাড়ার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তিনি জানান, বর্তমানে সেখানে প্রায় ২০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার এবং একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্বে আছেন। এছাড়া চার থেকে পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি ও পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন। তারা সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘‘আমরা যদি হুকুম দিতাম, এই বৈঠক থেকে বসে তারা অনেক মানুষকে হতাহত করতেন। তারা কোনোদিন এই দেশে ফিরে আসতে পারবে না।’’।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, থানায় হামলার জন্য স্থানীয় মসজিদের মাইক ব্যবহার করে উসকানিমূলক আহ্বান জানানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা থানায় হামলা করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ করেছে এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের প্রত্যেকের ফুটেজ সরকারের কাছে সংরক্ষিত আছে। এসব তথ্য যাচাই-বাছাই করে তাদের আইনের আওতায় আনা হবে। আমাদের সমর্থক যারা বিএনপি ও অঙ্গসংগঠনের, তাদের দোকানপাটে হামলা করেছে।’’। গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এ সময় তিনি দেশের বাইরে বিরোধীদলীয় চিফের সফরে সন্ত্রাসী হামলার চেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে অশোভন আচরণের প্রসঙ্গটিও তিনি তুলে ধরেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করার জন্য বাংলাদেশের দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

শিরোনাম :
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস নামাবে বিআরটিসি অ্যান্টিবায়োটিক আতঙ্কে অস্ট্রেলিয়ার মৎস্যখাত, হুমকির মুখে তাসমানিয়ার লবস্টার বাণিজ্য! ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আহত ৪ টরন্টোতে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা মোমেন্টস উইথ লিজেন্ডস অনুষ্ঠিত মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ অর্থায়নের তালিকায় বাংলাদেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্রের ডিএফসি দেশের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চান শফিকুর রহমান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস নামাবে বিআরটিসি অ্যান্টিবায়োটিক আতঙ্কে অস্ট্রেলিয়ার মৎস্যখাত, হুমকির মুখে তাসমানিয়ার লবস্টার বাণিজ্য! ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আহত ৪ টরন্টোতে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা মোমেন্টস উইথ লিজেন্ডস অনুষ্ঠিত মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ অর্থায়নের তালিকায় বাংলাদেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্রের ডিএফসি দেশের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চান শফিকুর রহমান
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.