সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম ও মেধাভিত্তিক পদায়ন চায় সংসদীয় কমিটি

বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে পুরানো যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক প্রদেয় প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার জোরালো সুপারিশ জানিয়েছে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি। একই সঙ্গে সশস্ত্র বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন ও সর্বসম্মত সুপারিশ গৃহীত হয়। কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ২৫টি দফতর ও সংস্থার প্রধানদের সঙ্গে পরিচয় পর্ব সম্পন্ন হওয়ার পাশাপাশি সংস্থাগুলোর কার্যক্রমের ওপর প্রাথমিক পর্যালোচনা চালানো হয়। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সার্বিক আধুনিকায়ন পরিকল্পনা কমিটিকে অবহিত করা হয়। সেনাসদস্য কর্তৃক নির্মাণাধীন নানা অবকাঠামোগত প্রকল্পে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে পরিচালনা ব্যয় কমানোর প্রস্তাবও উপস্থাপন করা হয়।

বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচনা ও নির্দেশনা:

  • মুক্তিযোদ্ধা ও আন্দোলনকারীদের শ্রদ্ধা: সভাপতি মো. আশরাফ উদ্দিন শুরুতেই মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের এবং পার্বত্যাঞ্চল ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রাণ হারানো সেনাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতার অবদান স্মরণ ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
  • সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন রূপরেখা: স্বাধীনতা-পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর পুনর্গঠন, শৃঙ্খলা ও সক্ষমতা বৃদ্ধিতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করা হয়।
  • বর্তমান রূপকল্প: বর্তমান সরকারের অধীনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে সশস্ত্র বাহিনীর আকার ও সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ উন্নয়ন এবং একে সময়োপযোগী ও বৈশ্বিক মানসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তুলতে গৃহীত পদক্ষেপসমূহ বৈঠকে তুলে ধরা হয়।
উক্ত সূচনা বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ কমিটির সদস্য এস এম জিলানী, আব্দুস সালাম আজাদ, রেজা আহাম্মেদ, লুৎফুর রহমান ও মো. আব্দুল বাতেন অংশ নেন। এছাড়া প্রতিরক্ষা সচিব, তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকতারা উপস্থিত ছিলেন।
শিরোনাম :
পাকিস্তান কেন রূপপুর প্রকল্পের ইউরেনিয়াম বহনের অনুমতি দেয়নি? হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ‘ক্রসফায়ার’ বন্ধ, এখন যে প্রস্তাব পুলিশের! দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক! সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম ও মেধাভিত্তিক পদায়ন চায় সংসদীয় কমিটি যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো! ৪ বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার! নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অভাবনীয় উত্থান, সদস্যসংখ্যা এক হাজার পার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নারী ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন মেঘলা-মুর্শিদা পাকিস্তান কেন রূপপুর প্রকল্পের ইউরেনিয়াম বহনের অনুমতি দেয়নি? হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ‘ক্রসফায়ার’ বন্ধ, এখন যে প্রস্তাব পুলিশের! দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক! সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম ও মেধাভিত্তিক পদায়ন চায় সংসদীয় কমিটি যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো! ৪ বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার! নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অভাবনীয় উত্থান, সদস্যসংখ্যা এক হাজার পার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নারী ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন মেঘলা-মুর্শিদা
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.