রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশন এলাকায় অবস্থিত সাংবাদিক কলোনির তালাত ক্যাম্পবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বাস্তবায়িত প্রকল্প ও নাগরিক সুবিধা
ক্যাম্পের সার্বিক আবাসন ও নাগরিক জীবনের মানোন্নয়নে উদ্বোধিত উল্লেখযোগ্য সেবা ও প্রকল্পগুলো হলো:
-
মরদেহের গোসল ঘর: মরদেহের গোসল ও ধর্মীয় আনুষ্ঠিকতা পালনের জন্য একটি সুনির্দিষ্ট গোসল ঘর নির্মাণ।
-
সংকট নিরসনে পানির পাম্প: ক্যাম্পবাসীর খাবার পানির তীব্র সংকট দূর করতে ৩টি গভীর নলকূপ এবং ২০০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন একটি পানির ট্যাংকি স্থাপন।
-
বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন: এলাকার লোডশেডিং ও লো-ভোল্টেজ সমস্যা দূরীকরণে ২ টি নতুন বৈদ্যুতিক ট্রান্সমিটার স্থাপন ও সেবার উদ্বোধন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং তালাত ক্যাম্পের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

