সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলার দাবি হুতিদের

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের পাম্পিং স্টেশনে পাঁচটি ড্রোন ব্যবহার করে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের বাহিনী পৃথক সামরিক অভিযানের মাধ্যমে সৌদির এই পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশনে আঘাত হেনেছে।

সারি জানান, প্রথম দফায় তিনটি ড্রোন ব্যবহার করে পাইপলাইনের নবম পাম্পিং স্টেশনকে লক্ষ্যবস্তু করা হয়। এরপর দ্বিতীয় হামলায় দুটি ড্রোন দিয়ে অষ্টম পাম্পিং স্টেশনে আঘাত হানা হয়েছে। তিনি দাবি করেছেন, এ হামলাগুলো ছিল অত্যন্ত নিখুঁত ও সরাসরি। চলতি মাসে বেশ কয়েকবার সৌদি আরবের এই তেল পাইপলাইনে হামলার দাবি জানিয়েছে হুতিরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে গোষ্ঠীটির দীর্ঘদিনের সংঘাত অব্যাহত রয়েছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরব এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের ওপর নির্ভরশীল। বর্তমানে দেশটি প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে সৌদি আরবের জন্য এই পাইপলাইনটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিরোনাম :
সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলার দাবি হুতিদের সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস নামাবে বিআরটিসি অ্যান্টিবায়োটিক আতঙ্কে অস্ট্রেলিয়ার মৎস্যখাত, হুমকির মুখে তাসমানিয়ার লবস্টার বাণিজ্য! ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আহত ৪ টরন্টোতে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা মোমেন্টস উইথ লিজেন্ডস অনুষ্ঠিত মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ অর্থায়নের তালিকায় বাংলাদেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্রের ডিএফসি সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলার দাবি হুতিদের সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস নামাবে বিআরটিসি অ্যান্টিবায়োটিক আতঙ্কে অস্ট্রেলিয়ার মৎস্যখাত, হুমকির মুখে তাসমানিয়ার লবস্টার বাণিজ্য! ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আহত ৪ টরন্টোতে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা মোমেন্টস উইথ লিজেন্ডস অনুষ্ঠিত মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ অর্থায়নের তালিকায় বাংলাদেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্রের ডিএফসি
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.