২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পাওয়ার সুযোগ তরুণদের!

দেশের উপজেলা পর্যায়ের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এক নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে ৮টি জেলার ৬৪টি উপজেলায় প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ দেওয়া হবে। এর বিশেষত্ব হলো এই সহায়তার অর্ধেক বা ৫০ শতাংশ থাকবে ব্যাংকঋণ এবং বাকি ৫০ শতাংশ দেওয়া হবে অনুদান হিসেবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এক সংবাদ সম্মেলনে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র বিভিন্ন দিক তুলে ধরেন।
অর্থায়ন ও সুদের হার
নির্বাচিত উদ্যোক্তারা তাঁদের উদ্যোগের প্রকৃত চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। গ্রাহক পর্যায়ে এই ঋণের সুদের হার হবে মাত্র ৪ থেকে ৭ শতাংশ এবং এর জন্য কোনো ধরনের সহায়ক জামানত দিতে হবে না। তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশটি সুদবিহীন ঋণে পরিণত হবে এবং প্রচলিত নিয়মে খেলাপি হিসেবে বিবেচিত হবেন সংশ্লিষ্ট গ্রাহক।
কারা আবেদন করতে পারবেন
  • আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স ২৮ বছর বা তার কম হতে হবে।
  • প্রার্থীকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আগে থেকে ব্যবসা থাকা বা পূর্ব অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই; বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে।
যেসব খাতে আবেদন করা যাবে
কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবাখাত ও প্রযুক্তিভিত্তিক যেকোনো বৈধ উদ্যোগের জন্য এই আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম ও সময়সূচি
আগামী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জারি করবে। এরপর ১৭ সেপ্টেম্বর থেকে এক মাসজুড়ে আবেদন গ্রহণ চলবে। সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে বিনামূল্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
প্রথম ধাপের ৮টি জেলা
মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা এই ৮ জেলার ৬৪টি উপজেলায় প্রথম ধাপে চালু হচ্ছে এই প্রকল্প।
অর্থায়নের পাশাপাশি নির্বাচিত উদ্যোক্তারা বিনামূল্যে প্রশিক্ষণ, অভিজ্ঞদের মেন্টরশিপ, ব্যবসা নিবন্ধনে সহায়তা ও বাজার সংযোগের সুবিধা পাবেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, পর্যায়ক্রমে দেশের সব জেলায় ছড়িয়ে দিয়ে প্রতি বছর অন্তত ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে, যা কর্মসংস্থান তৈরিতে বড় ভূমিকা রাখবে।
শিরোনাম :
মালয়েশিয়া যেতে না পেরে কাওরান বাজারে ভুক্তভোগী কর্মীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ স্পেনের মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ড: প্রাণ হারালেন ২৫ বছর বয়সী বাংলাদেশি যুবক মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন: নতুন মোড়কে একই বাহিনীর আশঙ্কা টিআইবির আসন্ন জাতীয় নির্বাচনে প্রক্সি ভোটের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা নিউ ইয়র্কে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের সফর নিয়ে প্রস্তুতি সভা বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মিলল তিন দিন পর মালয়েশিয়ায় সেকেন্ড হোম: বাংলাদেশিদের বিনিয়োগ ও অর্থ পাচারের উদ্বেগ লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মালয়েশিয়া যেতে না পেরে কাওরান বাজারে ভুক্তভোগী কর্মীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ স্পেনের মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ড: প্রাণ হারালেন ২৫ বছর বয়সী বাংলাদেশি যুবক মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন: নতুন মোড়কে একই বাহিনীর আশঙ্কা টিআইবির আসন্ন জাতীয় নির্বাচনে প্রক্সি ভোটের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা নিউ ইয়র্কে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের সফর নিয়ে প্রস্তুতি সভা বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মিলল তিন দিন পর মালয়েশিয়ায় সেকেন্ড হোম: বাংলাদেশিদের বিনিয়োগ ও অর্থ পাচারের উদ্বেগ লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.