এশিয়ার বাজারে নভেম্বরে বিক্রির জন্য অপরিশোধিত তেলের দাম অপ্রত্যাশিতভাবে কমিয়েছে সৌদি আরব। এর ফলে এই অঞ্চলে সৌদি তেলের দাম প্রায় ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে একই সময়ে উত্তর-পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের ক্রেতাদের জন্য তেলের দাম বাড়িয়ে দিয়েছে দেশটি। সোমবার প্রকাশিত সৌদি আরামকোর মূল্য নির্ধারণসংক্রান্ত নথিতে এ তথ্য উঠে এসেছে। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালির মধ্য দিয়ে সৌদি তেলের প্রবাহ সংঘাত শুরুর আগের পর্যায়ে ফিরে গেছে।
বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব নভেম্বরের চালানের জন্য এশিয়ার বাজারে আরব লাইট ক্রুডের অফিসিয়াল সেলিং প্রাইস ওমান ও দুবাইয়ের গড় দামের চেয়ে ব্যারেলপ্রতি ৫ ডলার কম নির্ধারণ করেছে। এর আগের মাসে এই ছাড়ের পরিমাণ ছিল ২ ডলার। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে ছাড়ের মাত্রা ব্যারেলপ্রতি ৩ ডলার বাড়ানো হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুনের পর নভেম্বরে এটিই এশিয়ার বাজারে সৌদি তেলের সবচেয়ে বড় মূল্যছাড়ের ঘটনা। এর আগে বাজার বিশ্লেষক ও ব্যবসায়ীরা ধারণা করেছিলেন যে নভেম্বরে তেলের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে। অক্টোবরে এ ছাড় ছিল ২ ডলার। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে রপ্তানিতে বিঘ্ন সৃষ্টি হওয়ার পর নিজেদের বাজার ধরে রাখতেই সৌদি আরব এমন পদক্ষেপ নিতে চাইছে বলে তারা জানিয়েছিলেন।
রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো এশিয়ার জন্য ভারী গ্রেডের আরব মিডিয়াম ও আরব হেভি অপরিশোধিত তেলের নভেম্বরের দামও ব্যারেলপ্রতি ৫ ডলার কমিয়ে দিয়েছে। তেলের পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ক্রেতাদের অতিরিক্ত সেই খরচ পুষিয়ে দিতেই এই মূল্যছাড় ঘোষণা করা হয়েছে বলে শোধনাগারের কয়েকটি সূত্র জানিয়েছে। গত সপ্তাহে বিষয়টির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন জানান, ওমান থেকে জাহাজে তেল পরিবহনের ক্ষেত্রে রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়া ভাড়া পুষিয়ে দিতে ছাড় দেয়ার বিষয়টি বিবেচনা করছে আরামকো। সূত্রগুলো পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেছে।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, উপসাগরীয় অঞ্চল থেকে চীনে ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম একটি ভিএলসিসি জাহাজ ভাড়া করতে শুক্রবার প্রতিদিন প্রায় ১২ লাখ ডলার খরচ হয়েছে। অথচ এক বছর আগেও একই ধরনের জাহাজের দৈনিক ভাড়া ছিল প্রায় ৮০ হাজার ডলার। পাশাপাশি মিশরের সিদি কেরির বন্দর দিয়ে রপ্তানির ক্ষেত্রে দীর্ঘ সমুদ্রযাত্রা ও অতিরিক্ত অপেক্ষার সময়জনিত ব্যয়ও এই ছাড়ের মাধ্যমে কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে।
অন্যদিকে, উত্তর-পশ্চিম ইউরোপীয় অঞ্চলের ক্রেতাদের জন্য নভেম্বরের চালানে সব ধরনের সৌদি অপরিশোধিত তেলের অফিসিয়াল বিক্রয়মূল্য ব্যারেলপ্রতি ৩ ডলার বাড়ানো হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তেলের দাম অপরিবর্তিত রেখেছে সৌদি আরামকো।

