ইনট্যাক ২০২৬: পর্যটন সেবায় নজর কাড়ল মাইশা ট্রাভেল

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেএলসিসি কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স’ বা ইনট্যাক ২০২৬। এই আন্তর্জাতিক আয়োজনে অংশ নিয়ে নিজেদের সেবার পরিধি ও কার্যক্রম তুলে ধরেছে মালয়েশিয়া সরকারের পর্যটন মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সি ‘মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এসডিএন বিএইচডি’। প্রতিষ্ঠানটির সক্রিয় অংশগ্রহণ স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের মাঝে দারুণ আগ্রহ সৃষ্টি করেছে।

প্রদর্শনীটিতে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশ অংশগ্রহণ করে। মোট ১৫৫টি বুথে দেশগুলোর পর্যটন শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য এবং আধুনিক পর্যটন সেবার নানা দিক প্রদর্শন করা হয়। টানা দ্বিতীয়বারের মতো এই আসরে অংশ নেওয়া বাংলাদেশ দুটি বুথের মাধ্যমে নিজেদের পর্যটন গন্তব্য ও প্রযুক্তি নির্ভর সেবাগুলোকে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরে। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং পর্যটন প্রযুক্তি প্রতিষ্ঠান এম৩৬০ আইসিটি যৌথভাবে এই আয়োজনের দায়িত্বে ছিল।

মেলার প্রথম দিন প্রদর্শনী পরিদর্শন করেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। তিনি বাংলাদেশের পর্যটন খাতের অপার সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে কার্যকরভাবে তুলে ধরার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ পর্যটন ও তথ্যপ্রযুক্তি সেবা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

আন্তর্জাতিক পর্যটন বাজারে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে পরিচিত করার পাশাপাশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে কাজ করছে মাইশা ট্রাভেল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিন্টু এমডি ইসহাক জানান, প্রদর্শনীতে বড় বড় প্রতিষ্ঠানের উপস্থিতি থাকলেও তারা আশাবাদী। তিনি বলেন, আমরা মালয়েশিয়া থেকে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চাই যাতে তারা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ পায়। আন্তর্জাতিক পর্যটন ব্যবস্থাপনায় নিজেদের সক্ষমতা ও ভ্রমণ পরিকল্পনার বিষয়টিও তারা গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছেন।

প্রদর্শনীর শেষ দিনে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ওপেন স্টেজে বাংলাদেশের পর্যটন বিষয়ক বিশেষ ভিডিওচিত্র প্রদর্শন এবং প্রবাসী বাংলাদেশিদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের মুগ্ধ করে। এছাড়া মালয়েশিয়া পর্যটন বোর্ডের ডেপুটি ডিরেক্টর জেনারেল আকবাল সেতিয়া বাংলাদেশ বুথ পরিদর্শন করেন। তিনি বাংলাদেশের এই সক্রিয় অংশগ্রহণ এবং পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

শিরোনাম :
জাতীয়তাবাদী পেশাজীবী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন সাখাওয়াত হোসেন ইমরান খানের সমর্থকদের লংমার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে ব্লকেড বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করছে টয়োটা! বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার! ইনট্যাক ২০২৬: পর্যটন সেবায় নজর কাড়ল মাইশা ট্রাভেল ‘শান্তিতে বিদায় নিচ্ছি, আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ’ বিদায়লগ্নে মেসি শিক্ষাব্যবস্থায় নতুন ভাবনা, কারিকুলামে আসছে নতুন সংযোজন ‘সর্বজনীন পেনশন সুদূরপ্রসারী ও পরিকল্পিত সামাজিক বিনিয়োগ’: তথ্য প্রতিমন্ত্রী জাতীয়তাবাদী পেশাজীবী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন সাখাওয়াত হোসেন ইমরান খানের সমর্থকদের লংমার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে ব্লকেড বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করছে টয়োটা! বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার! ইনট্যাক ২০২৬: পর্যটন সেবায় নজর কাড়ল মাইশা ট্রাভেল ‘শান্তিতে বিদায় নিচ্ছি, আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ’ বিদায়লগ্নে মেসি শিক্ষাব্যবস্থায় নতুন ভাবনা, কারিকুলামে আসছে নতুন সংযোজন ‘সর্বজনীন পেনশন সুদূরপ্রসারী ও পরিকল্পিত সামাজিক বিনিয়োগ’: তথ্য প্রতিমন্ত্রী
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.