২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট, বড় চ্যালেঞ্জের সামনে শান্তরা

প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগেই সংবাদ সম্মেলনের পরিবেশটা একটু ভিন্ন করে তুললেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সাংবাদিকদের প্রশ্ন শোনার আগে উল্টো তাদের কাছেই জানতে চাইলেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের কাছ থেকে কী প্রত্যাশা করছেন তারা।

একজন সাংবাদিকের উত্তর ছিল, ‘ভালো খেলা।’ জবাবে হাসতে হাসতেই শান্ত বলেন, “আমি এমন কথা বললে পছন্দ হতো?”
পরে আরেক সাংবাদিক প্রধান নির্বাচক হাবিবুল বাশারের ‘সম্মান নিয়ে ফিরতে চাই’ মন্তব্যের প্রসঙ্গ তুললে সেটিই নিজের ভাবনার কাছাকাছি বলে ইঙ্গিত দেন বাংলাদেশ অধিনায়ক। এরপর শুরু হয় মূল সংবাদ সম্মেলন।

সফরকে সামনে রেখে প্রস্তুতি, দলের অবস্থা এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে শান্ত জানান, অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেখাতে চায় বাংলাদেশ। তাঁর বিশ্বাস, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারলে ভবিষ্যতে দুই দলের মধ্যে আরও বেশি টেস্ট আয়োজনের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য থাকবে কীভাবে আমরা ওখানে ভালো ক্রিকেট খেলে সম্মান অর্জন করতে পারি। ওখানে যদি আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারি, অবশ্যই তারা আবার ভবিষ্যতে (খেলার জন্য) আমন্ত্রণ জানাবে।”

অধিনায়ক আরও বলেন, “প্রতিটা ম্যাচই জেতার জন্য খেলি। তবে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং ওদের কতটুকু কঠিন সময় দিতে পারি, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। যদি আমরা এমন দুইটা ম্যাচ খেলতে পারি, ভবিষ্যতে দেখা যাবে আরও বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি।”

বাংলাদেশের জন্য এই সফর বেশ গুরুত্বপূর্ণ, ২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। দীর্ঘ এই বিরতিতে অনেক ক্রিকেটার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেও সেখানে টেস্ট খেলার সুযোগ পাননি।

এমনকি দেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও
এবারই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ খেলবেন। দুই দশকের বেশি আন্তর্জাতিক ক্যারিয়ার ও শতাধিক টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও এই ভেন্যুতে সাদা পোশাকে মাঠে নামা হয়নি তাঁর।
এতদিন পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়াকে নিজের জন্যও বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন শান্ত।

তিনি বলেন, “আমার মনে হয়, খুবই ভাগ্যবান অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের সঙ্গে টেস্ট খেলতে পারছি। গত ২৩ বছরে আমাদের আরও বেশি ম্যাচ খেলা উচিত ছিল, যদিও আমরা টেস্টে (এত দিন) ভালো ক্রিকেট খেলিনি।”

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে উন্নতির সঙ্গে সমর্থকদের প্রত্যাশাও যে বেড়েছে, সেটিকে ইতিবাচক পরিবর্তন হিসেবেই দেখছেন অধিনায়ক।

এ ব্যাপারে শান্ত বলেন, “একটা ভালো জিনিস যে আমাদের দর্শকেরা প্রতিটা সিরিজে অনেক প্রত্যাশা করে। তারা আশা করে আমরা প্রতিটা ম্যাচ জিতব, এটা একটা ইতিবাচক দিক। ২৩ বছর আগে হয়তো এই জিনিসটা ছিল না। আমি যদি অর্জনের কথা বলি তাহলে এটা একটা ভালো অর্জন যে এখন বাংলাদেশের মানুষ যেকোনো দলের বিপক্ষে জেতার কথা চিন্তা করে।”

শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা! নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থাগুলোর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক! জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট! রোহিঙ্গা প্রত্যাবাসন-দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আইফোন ব্যবহারকারীদের ৩ হাজার কোটি টাকা দিচ্ছে অ্যাপল! ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে: ইসি ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২০২৬ চলছে, কিন্তু যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে ২০২৮-এর প্রেসিডেন্ট দৌড় জাপানে মীর দোদি ও মোরি নানাকোর বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা! নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থাগুলোর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক! জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট! রোহিঙ্গা প্রত্যাবাসন-দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আইফোন ব্যবহারকারীদের ৩ হাজার কোটি টাকা দিচ্ছে অ্যাপল! ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে: ইসি ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২০২৬ চলছে, কিন্তু যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে ২০২৮-এর প্রেসিডেন্ট দৌড় জাপানে মীর দোদি ও মোরি নানাকোর বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.