পাকিস্তানের সোয়াতে আত্মঘাতী হামলা, নিহত ১৪

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত জেলায় একটি পুলিশ স্টেশনের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার পুলিশ জানিয়েছে, সোয়াত জেলার একটি জনাকীর্ণ মোড়ে নাগরিক সমাজের একটি প্রতিবাদ কর্মসূচি চলাকালে এই হামলার ঘটনা ঘটে। সোয়াতের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ফিদা হোসেন এএফপিকে জানিয়েছেন, হামলার পর ঘটনাস্থল থেকে সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর দেহাবশেষ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আত্মঘাতী হামলাকারী পুলিশ স্টেশনের ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু মূল ফটকে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে বাধা দিলে সে সেখানেই বিস্ফোরণ ঘটায়।

হামলাটি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সংঘটিত হয়েছে, যেখানে কর্তৃপক্ষ তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মতো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা অভিযান চালিয়ে আসছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। একই দিনে পেশোয়ারে একটি হাতে তৈরি বোমা বিস্ফোরণে চার পুলিশ সদস্য আহত হয়েছেন, যার দায় স্বীকার করেছে টিটিপি।

পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র শুক্রবার জানিয়েছেন যে, চলতি বছর সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা অভিযানের ফলে মোট ৮১৯ জন নিরাপত্তা কর্মী ও বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। পাকিস্তান অতীতে সীমান্ত প্রদেশগুলোতে এই ধরনের সহিংসতার জন্য আফগানিস্তান থেকে আসা সন্ত্রাসীদের দায়ী করে আসছে, তবে কাবুলের তালিবান সরকার তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে।

শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা! নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থাগুলোর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক! জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট! রোহিঙ্গা প্রত্যাবাসন-দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আইফোন ব্যবহারকারীদের ৩ হাজার কোটি টাকা দিচ্ছে অ্যাপল! ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে: ইসি ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২০২৬ চলছে, কিন্তু যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে ২০২৮-এর প্রেসিডেন্ট দৌড় জাপানে মীর দোদি ও মোরি নানাকোর বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা! নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থাগুলোর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক! জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট! রোহিঙ্গা প্রত্যাবাসন-দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আইফোন ব্যবহারকারীদের ৩ হাজার কোটি টাকা দিচ্ছে অ্যাপল! ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে: ইসি ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২০২৬ চলছে, কিন্তু যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে ২০২৮-এর প্রেসিডেন্ট দৌড় জাপানে মীর দোদি ও মোরি নানাকোর বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.