ফিক্সিংয়ের অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম ও ১২তম আসরে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের স্বাধীন তদন্তে আইসিসির দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

সাময়িক নিষেধাজ্ঞা পাওয়া দুজন হলেন বিপিএলের ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক মো. আব্দুল কাইয়ুম রাশেদ এবং দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক দলীয় কর্মকর্তা ও ম্যানেজার মো. আমিন খান।

বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, তাদের বিরুদ্ধে ম্যাচের ফল কিংবা ম্যাচের কোনো অংশ বেআইনিভাবে প্রভাবিত করা বা প্রভাবিত করার চেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

আমিন খানের বিরুদ্ধে অন্য খেলোয়াড় বা সংশ্লিষ্ট ব্যক্তিকে ফিক্সিংয়ে উৎসাহিত কিংবা সহায়তার অভিযোগও রয়েছে। অন্যদিকে কাইয়ুম রাশেদের বিরুদ্ধে ফিক্সিং-সংক্রান্ত প্রস্তাব পাওয়ার পর সেটি সংশ্লিষ্ট দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের কাছে প্রকাশ না করার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া তদন্তে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে দুজনের বিরুদ্ধে। বিসিবি জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য জমা না দেওয়া, তথ্য গোপন করা এবং যোগাযোগের কিছু তথ্য মুছে ফেলার মতো বিষয় উঠে এসেছে।

তবে অভিযোগগুলো এখনো শৃঙ্খলামূলক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দুই অভিযুক্তকে অভিযোগের জবাব ও কারণ দর্শানোর জন্য ১৪ দিন সময় দিয়েছে বিসিবি।

বিষয়টি বিচারাধীন থাকায় তদন্ত ও শৃঙ্খলামূলক প্রক্রিয়া শেষ হওয়ার আগে এ নিয়ে আর কোনো মন্তব্য করা হবে না বলেও জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

শিরোনাম :
জাতীয় সংসদে জার্মান প্রতিনিধিদল, দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে আলোচনা মালয়েশিয়ায় বিদ্যুৎ খরচ বাড়ার আশঙ্কা, দুশ্চিন্তায় গ্রাহক মক্কায় হামলার দাবি সৌদির ‘কুৎসিত মিথ্যা’: হুতি প্রধান হুতিদের দমনে ইরানের কাছে চীনের সাহায্য চাইল সৌদি লোহিত সাগরের নিরাপত্তা: সৌদি-মিসর কি সামরিক জোট গড়ছে? সিডনিতে ছেলের ক্যান্সারের পাশে গিয়ে বাবাও মরণব্যাধিতে আক্রান্ত ফিক্সিংয়ের অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসির পূর্ণ সমর্থনের আশ্বাস জাতীয় সংসদে জার্মান প্রতিনিধিদল, দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে আলোচনা মালয়েশিয়ায় বিদ্যুৎ খরচ বাড়ার আশঙ্কা, দুশ্চিন্তায় গ্রাহক মক্কায় হামলার দাবি সৌদির ‘কুৎসিত মিথ্যা’: হুতি প্রধান হুতিদের দমনে ইরানের কাছে চীনের সাহায্য চাইল সৌদি লোহিত সাগরের নিরাপত্তা: সৌদি-মিসর কি সামরিক জোট গড়ছে? সিডনিতে ছেলের ক্যান্সারের পাশে গিয়ে বাবাও মরণব্যাধিতে আক্রান্ত ফিক্সিংয়ের অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসির পূর্ণ সমর্থনের আশ্বাস
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.