সংবাদের পাওনা না দিলে কর গুনতে হবে টেক জায়ান্টদের

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি না করলে মেটা ও গুগলের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর মোটা অঙ্কের কর আরোপের বিধান রেখে নতুন আইন পাস করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার পাসের মুখ দেখা ‘নিউজ বার্গেইনিং ইনসেনটিভ’ নামের এই আইনের মাধ্যমে সংগৃহীত অর্থ সরাসরি ক্ষতিগ্রস্ত স্থানীয় সংবাদমাধ্যমগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

নতুন আইন অনুযায়ী, গুগল বা মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যদি স্থানীয় সংবাদ প্রকাশকদের পাওনা পরিশোধ বা চুক্তি করতে ব্যর্থ হয়, তবে অস্ট্রেলিয়া থেকে অর্জিত তাদের মোট বিজ্ঞাপনী আয়ের ২ দশমিক ৫ শতাংশ কর হিসেবে সরকারি তহবিলে জমা দিতে হবে।

করের আওতায় যারা পড়ছে

যেসব সামাজিক যোগাযোগমাধ্যম বা সার্চ ইঞ্জিনের বাৎসরিক বিজ্ঞাপন আয় অন্তত ১৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (অস্ট্রেলীয় ২৫ কোটি ডলার) কিংবা তার বেশি, তাদের ওপর এ আইন প্রযোজ্য হবে। এ তালিকায় রয়েছে মেটা, অ্যালফাবেটের গুগল, টিকটক ও মাইক্রোসফটের লিংকডইন।

কর এড়ানোর উপায় ও বিশেষ ছাড়

তবে মোটা অঙ্কের এই কর এড়ানোর সুযোগও রাখা হয়েছে। কোনো টেক প্ল্যাটফর্ম যদি এক অর্থবছরের মধ্যে অন্তত ৮টি ভিন্ন অস্ট্রেলীয় সংবাদ প্রকাশকের সঙ্গে বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করে, তবে সেই চুক্তির অর্থ ট্যাক্স বা করের সঙ্গে সমন্বয় করা যাবে।

ছোট ও মাঝারি সংবাদমাধ্যমগুলোর সুরক্ষা নিশ্চিত করতে আইনে ছাড়ের হারও ভিন্ন রাখা হয়েছে:

 

  • বড় সংবাদমাধ্যম: বড় সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তি করলে সংশ্লিষ্ট টেক কোম্পানি সেই খরচের ওপর ১৫০ শতাংশ কর ছাড় পাবে।

 

  • ছোট ও মাঝারি সংবাদমাধ্যম: ছোট বা মাঝারি প্রকাশকদের সঙ্গে চুক্তি করলে মিলবে ২০০ শতাংশ বা দ্বিগুণ কর ছাড়ের সুবিধা।

 

  • সীমা: কোনো একটি একক সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তির পরিমাণ মোট আরোপিত করের ২৫ শতাংশের বেশি হতে পারবে না।

আইন পাসের পর দেওয়া এক বিবৃতিতে অস্ট্রেলিয়া সরকার জানায়, স্থানীয় সংবাদ খাত ও অনুসন্ধানী সাংবাদিকতার সুরক্ষায় এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে, কর সুবিধা পেতে হলে সংবাদ প্রকাশকদের সঙ্গে যুক্তিসঙ্গত চুক্তিতে আসতেই হবে।

 

শিরোনাম :
কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি সংবাদের পাওনা না দিলে কর গুনতে হবে টেক জায়ান্টদের অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনিও অভিযানের আগেই আত্মগোপনে ৯ হাজার অভিবাসী, জার্মানিতে ডিপোর্টেশন স্থগিত সিডনির মসজিদে আজান সম্প্রচারের প্রস্তাবে কাউন্সিলের আপত্তি অস্ট্রেলিয়ায় পুরো পরিবারকে একসাথে পেয়ে উচ্ছ্বসিত তাসকিন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ১৩ আমিরাতের বাণিজ্য নিষেধাজ্ঞা, সংকটে ইরানের অর্থনীতি সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি সংবাদের পাওনা না দিলে কর গুনতে হবে টেক জায়ান্টদের অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনিও অভিযানের আগেই আত্মগোপনে ৯ হাজার অভিবাসী, জার্মানিতে ডিপোর্টেশন স্থগিত সিডনির মসজিদে আজান সম্প্রচারের প্রস্তাবে কাউন্সিলের আপত্তি অস্ট্রেলিয়ায় পুরো পরিবারকে একসাথে পেয়ে উচ্ছ্বসিত তাসকিন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ১৩ আমিরাতের বাণিজ্য নিষেধাজ্ঞা, সংকটে ইরানের অর্থনীতি সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.