৬৪ দলের বিশ্বকাপ ভাবনা ‘দায়িত্বজ্ঞানহীন’: ফিফা প্রধানকে তোপ তেবাসের

২০৩০ সালের শতবর্ষী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এই বিশেষ আসরে দলের সংখ্যা বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনা শুরু করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে ফিফার এমন উদ্যোগকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্প্যানিশ ঘরোয়া লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস।

ইতালির খ্যাতনামা ক্রীড়া দৈনিক ‘লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তে’ দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর কড়া সমালোচনা করেন তেবাস। তিনি মন্তব্য করেন, এক দশক ধরে ফিফা পরিচালনা করলেও যে ব্যবস্থার ওপর ভর করে ইনফান্তিনো ক্ষমতায় আছেন, সেখানে বড় ধরনের ত্রুটি রয়েছে। তেবাসের মতে, ফুটবলে ইনফান্তিনোর অধ্যায় এখন শেষের পথে।

অতিরিক্ত ম্যাচ এবং ফুটবলের বিশ্বায়নের কারণে ঘরোয়া ফুটবলের যে ক্ষতি হচ্ছে, তা তুলে ধরেন লা লিগা প্রধান। তিনি বলেন, বিশ্বকাপ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, ফুটবল মানেই কেবল বিশ্বকাপ নয়। মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল-শিল্পকে ধ্বংস করা হচ্ছে, অথচ এই শিল্প লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করে। অথচ এখানে মাত্র গুটিকয়েক ফুটবলার খেলার সুযোগ পান।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রথমবারের মতো ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল রাখার বিষয়টি প্রকাশ্যে আনেন। শতবর্ষী এই বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তেবাস আরও বলেন, তারা বারবার নিজেদের উদ্বেগের কথা জানালেও এখন ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পাঁয়তারা চলছে। ফিফার বোঝা উচিত যে, বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলোই মূলত ফুটবল খেলাটাকে বাঁচিয়ে রাখে। তাই এখন জাতীয় দলের ম্যাচ কমিয়ে সব স্তরের ঘরোয়া ফুটবলকে আরও বেশি সুরক্ষা দেওয়া প্রয়োজন। কিন্তু তা না করে একের পর এক দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শিরোনাম :
রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.