চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষের দিকে চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে দেশীয় একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সফরটি সফলভাবে সম্পন্ন করতে জোর প্রস্তুতি চলছে। আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন।
এর আগে, গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফডিসি) বৈঠকালে জাপানি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ আমন্ত্রণ বার্তাটি পৌঁছে দেওয়া হয়। জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানি প্রধানমন্ত্রীর লিখিত নিমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন। একই বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাপান সফরের নিমন্ত্রণ জানায় টোকিও।
জাপানের এই আমন্ত্রণের ফিরতি পদক্ষেপে বাংলাদেশের পক্ষ থেকেও জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে আশা করা হচ্ছে।
শিরোনাম :
সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা: নিহত ৩, আহত ৩৬ অধিকার ও সুযোগে ধর্ম-বর্ণ বাধা হবে না: প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিনছে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের রফতানি ও দাম দুটোই নিম্নমুখী ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকির আশঙ্কা বোয়িংয়ের পাশাপাশি এবার ১০ এয়ারবাস কেনার চুক্তি করল বিমান বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক! অস্ট্রেলিয়ায় বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের সুযোগ সৃষ্টির সম্ভাবনা এবিজেএর চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ, ২৫ অক্টোবর নির্বাচন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২৮.৫ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা: নিহত ৩, আহত ৩৬ অধিকার ও সুযোগে ধর্ম-বর্ণ বাধা হবে না: প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিনছে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের রফতানি ও দাম দুটোই নিম্নমুখী ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকির আশঙ্কা বোয়িংয়ের পাশাপাশি এবার ১০ এয়ারবাস কেনার চুক্তি করল বিমান বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক! অস্ট্রেলিয়ায় বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের সুযোগ সৃষ্টির সম্ভাবনা এবিজেএর চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ, ২৫ অক্টোবর নির্বাচন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২৮.৫ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.