বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক!

বাংলাদেশের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থানসমূহ ঘুরে দেখতে এসে চরম ভোগান্তির শিকার হয়েছেন ১৮ বছর বয়সী জার্মান তরুণ পর্যটক কিরিল। নাটোর রেলস্টেশনে প্রতারকের খপ্পরে পড়ে ল্যাপটপ, ক্যামেরাসহ নিজের প্রয়োজনীয় মালামাল হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এই বিদেশি নাগরিক।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে করে নাটোর রেলস্টেশনে নামেন কিরিল। এরপর স্টেশনের ওয়েটিং রুমে নিজের ব্যাগটি রেখে এটিএম বুথ থেকে টাকা তুলতে যান তিনি। যাওয়ার আগে স্টেশন এলাকায় ভেস্ট পরা এক ব্যক্তিকে রেলওয়ে কর্মকর্তা ভেবে তার জিম্মায় ব্যাগটি রেখে যান। ওই ব্যক্তি মালামাল দেখে রাখার আশ্বাস দিলেও টাকা তুলে ফিরে এসে কিরিল দেখেন—ব্যাগ ও সেই কথিত কর্মকর্তা দুজনের কেউই আর সেখানে নেই।
মালামাল না পেয়ে পরে নাটোর সদর থানায় আশ্রয় নেন অসহায় কিরিল। সেখানে দীর্ঘসময় অবস্থানকালে মানসিকভাবে ভেঙে পড়ে তাকে কাঁদতে দেখা যায়। কিরিল জানান, তার চুরিমাল ব্যাগে থাকা অ্যাপল ল্যাপটপের ‘আইক্লাউড লোকেশন’ অনুযায়ী ডিভাইসটি সন্ধ্যায় নওগাঁ এলাকায় অবস্থান করছিল।
বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহমেদ জানান, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন হলেও একজন বিদেশি পর্যটকের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। চুরি যাওয়া ডিভাইসের জিপিএস লোকেশন শনাক্ত করে ইতোমধ্যে পুলিশের একটি দল নওগাঁয় পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে খোয়া যাওয়া ল্যাপটপ, ক্যামেরাসহ অন্যান্য মালামাল উদ্ধার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।
শিরোনাম :
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিনছে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের রফতানি ও দাম দুটোই নিম্নমুখী ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকির আশঙ্কা বোয়িংয়ের পাশাপাশি এবার ১০ এয়ারবাস কেনার চুক্তি করল বিমান বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক! অস্ট্রেলিয়ায় বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের সুযোগ সৃষ্টির সম্ভাবনা এবিজেএর চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ, ২৫ অক্টোবর নির্বাচন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২৮.৫ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক পানির হিস্যায় এক চুলও ছাড় নয়: নাহিদ ইসলাম একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিনছে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের রফতানি ও দাম দুটোই নিম্নমুখী ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকির আশঙ্কা বোয়িংয়ের পাশাপাশি এবার ১০ এয়ারবাস কেনার চুক্তি করল বিমান বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক! অস্ট্রেলিয়ায় বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের সুযোগ সৃষ্টির সম্ভাবনা এবিজেএর চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ, ২৫ অক্টোবর নির্বাচন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২৮.৫ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক পানির হিস্যায় এক চুলও ছাড় নয়: নাহিদ ইসলাম একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.