বাংলাদেশের বিপক্ষে সময় নষ্টের শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গ ও অননুমোদিতভাবে মাঠে প্রবেশ করে সময় নষ্ট করার দায়ে শাস্তির মুখে পড়েছেন আফগানিস্তানের ক্রিকেটার আফসার জাজাই। আন্তর্জাতিক ক্রিকেটের আচরণবিধি লঙ্ঘনের (লেভেল-১) অপরাধে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার (ডিপ্রাইম্যান্ড) করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে তার শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।
সম্প্রতি ড্র হওয়া বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টে দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্ব পালন করছিলেন জাজাই। ম্যাচের ১৩৯তম ওভারে মাঠের আম্পায়ারদের স্পষ্ট নির্দেশ উপেক্ষা করে অনুমতি ছাড়াই তিনি পানি ও সরঞ্জাম নিয়ে মাঠে প্রবেশ করেন। এর আগে অনহেতুক মাঠে প্রবেশ না করতে এবং সময় অপচয় বন্ধ করতে আম্পায়ারের পক্ষ থেকে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। যা আইসিসির আচরণবিধির ২.৪ ধারার (আম্পায়ারের নির্দেশ অমান্য করা) স্পষ্ট লঙ্ঘন।
ম্যাচ রেফারি ডেভ গিলবার্টের দেওয়া শাস্তি এবং অপরাধ আফসার জাজাই স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম আইসিসি আচরণবিধি ভঙ্গের ঘটনা।
উল্লেখ্য, আইসিসির লেভেল-১ ভঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে তিরস্কারের বিধান রয়েছে। ক্ষেত্রবিশেষে এর সর্বোচ্চ শাস্তি হতে পারে খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক থেকে দুটি ডিমেরিট পয়েন্ট সংযোজন।
শিরোনাম :
নিউজিল্যান্ডে ৭০% বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার ক্যান্সারের সাড়ে ৭ কোটি টাকার ওষুধ বিদেশে পাচার, চীনা নাগরিকসহ গ্রেপ্তার মেসির কাতার বিশ্বকাপ উদযাপনের ট্রফি উঠছে নিলামে বাসাবাড়ির সিসিটিভি এখন যুদ্ধের অস্ত্র! মাত্র ৭৫ টাকায় দুই সন্তানের জন্মদাত্রী শিক্ষকের গল্প মালয়েশিয়ায় বিনা খরচে’ যাবে ১০ হাজার বাংলাদেশি! ৩ প্রধান রুটে ফ্লাইট বাতিল করলো আমেরিকান এয়ারলাইন্স বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি, কর্মসূচি আগামী মাসে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি নিউজিল্যান্ডে ৭০% বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার ক্যান্সারের সাড়ে ৭ কোটি টাকার ওষুধ বিদেশে পাচার, চীনা নাগরিকসহ গ্রেপ্তার মেসির কাতার বিশ্বকাপ উদযাপনের ট্রফি উঠছে নিলামে বাসাবাড়ির সিসিটিভি এখন যুদ্ধের অস্ত্র! মাত্র ৭৫ টাকায় দুই সন্তানের জন্মদাত্রী শিক্ষকের গল্প মালয়েশিয়ায় বিনা খরচে’ যাবে ১০ হাজার বাংলাদেশি! ৩ প্রধান রুটে ফ্লাইট বাতিল করলো আমেরিকান এয়ারলাইন্স বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি, কর্মসূচি আগামী মাসে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.