মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ১০৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া এই অভিযানে ৩৪ জন নারী এবং ৭৫ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়। ইপোহের একটি বিনোদনকেন্দ্র, চারটি ম্যাসাজ পার্লার ও একটি পাইকারি বাজারে এই তল্লাশি চালানো হয়। অভিযানে অভিবাসন বিভাগের কর্মকর্তা, গোয়েন্দা শাখা ও পুলিশের সমন্বয়ে ৬৬ জনের একটি বিশেষ দল অংশ নেয়।

অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, আটককৃতদের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, লাওস, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিকরা রয়েছেন। এদের বিরুদ্ধে বৈধ নথিপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং অনুমোদিত পারমিট বা পাসের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধ মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর আওতায় বিচারযোগ্য। অভিযান পরিচালনার সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও তাদের দ্রুত কব্জা করা সম্ভব হয়েছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট পাঁচজন নিয়োগকর্তাকে সমন জারি করেছে কর্তৃপক্ষ। তাদের তদন্তের স্বার্থে অভিবাসন বিভাগের আইন প্রয়োগ শাখায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে আটককৃতদের পেরাক রাজ্যের অভিবাসন কার্যালয়ে রেখে আইনি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য যে, মালয়েশিয়া সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশটিতে ১১ হাজারের বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে প্রায় দেড় লাখ বিদেশির নথিপত্র যাচাই শেষে ৪৫ হাজারের বেশি ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর ৪৫ হাজারের বেশি বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। চলমান অভিযান ও আটক-প্রত্যাবাসনের এই পরিসংখ্যান মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে দেশটির সরকারের ধারাবাহিক আইন প্রয়োগ কার্যক্রমের চিত্র তুলে ধরছে।

শিরোনাম :
বিদায় ক্রিস্টিয়ানো রোনালদো জয়ে সাফ শুরু বাংলাদেশের জুলাই আন্দোলনে নিরাপত্তা ঘটনায়: নতুন মামলায় আটক ছাত্রলীগ নেত্রী উর্মি এবিজেএ-এর নতুন কমিটিতে মতিন সভাপতি, ফয়সাল সাধারণ সম্পাদক মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি টেকনাফে সশস্ত্র মানবপাচারকারীদের সাথে গোলাগুলিতে সেনা সদস্য নিহত দীর্ঘ জীবনের কৃতজ্ঞতায় ৮৬ বছর বয়সে নিজ খরচে মসজিদ নির্মাণ ২০৫০ সালের মধ্যে ১ লাখ ২৫ হাজার হাফেজ গড়ার লক্ষ্য মালয়েশিয়ার মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক দুবাইয়ে ‘ফ্যাশন আইকন’ সম্মাননায় ভূষিত বাংলাদেশি তাসনুবা রাইসা রাকা বিদায় ক্রিস্টিয়ানো রোনালদো জয়ে সাফ শুরু বাংলাদেশের জুলাই আন্দোলনে নিরাপত্তা ঘটনায়: নতুন মামলায় আটক ছাত্রলীগ নেত্রী উর্মি এবিজেএ-এর নতুন কমিটিতে মতিন সভাপতি, ফয়সাল সাধারণ সম্পাদক মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি টেকনাফে সশস্ত্র মানবপাচারকারীদের সাথে গোলাগুলিতে সেনা সদস্য নিহত দীর্ঘ জীবনের কৃতজ্ঞতায় ৮৬ বছর বয়সে নিজ খরচে মসজিদ নির্মাণ ২০৫০ সালের মধ্যে ১ লাখ ২৫ হাজার হাফেজ গড়ার লক্ষ্য মালয়েশিয়ার মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক দুবাইয়ে ‘ফ্যাশন আইকন’ সম্মাননায় ভূষিত বাংলাদেশি তাসনুবা রাইসা রাকা
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.