জুলাই মাসের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে সজিব ইসলাম নামের এক যুবক আহতের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার উর্মিকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে থাকা এই নেত্রীকে বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের নির্দেশে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উর্মির আইনজীবী সাদিয়া আক্তার সেতু। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ধানমন্ডি মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
তদন্তকারী কর্মকর্তার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে ধানমন্ডি ৩ নম্বর সড়কে ল্যাবএইড হাসপাতালের বিপরীতে আন্দোলন চলাকালে ব্যাপক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় আন্দোলনরতদের লক্ষ্য করে গুলি, ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের ব্যবহার করা হয়েছিল। এই ঘটনায় পিঠ ও কোমরে গুলিবিদ্ধ হন ৩২ বছর বয়সী সজিব ইসলাম। হামলার ঘটনায় দায়েরকৃত হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার তদন্তে উর্মির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে জানানো হয়েছে। এতে মো. সজিব ইসলাম (৩২) নামে এক যুবক পিঠ ও কোমরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা উর্মি জুলাই মাসে শাহবাগ থানায় দায়ের করা অপর একটি মামলায় আগে থেকেই কারাবন্দি আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিনি ওই মামলায় গ্রেফতার হয়েছিলেন। এখন ধামমন্ডির ঘটনায় তাকে পুনরায় গ্রেফতারের মাধ্যমে আইনি প্রক্রিয়া চলমান রাখা হয়েছে। আদালতে দাখিল করা আবেদনে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. তারিকুল ইসলাম জানান, সজিব ইসলাম হত্যাচেষ্টা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়ার জন্য উর্মির গ্রেফতার থাকা জরুরি।
উল্লেখ্য যে, ধানমন্ডি মডেল থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের সুনির্দিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত কার্যক্রম পরিচালনা করছিল। সাক্ষ্যপ্রমাণ পাওয়ার পর তাকে বর্তমান মামলায় গ্রেফতার দেখিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

