দক্ষিণাঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন

দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূলধারায় যুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ভোলার গ্যাসসম্পদ, কুয়াকাটার সমুদ্রসৈকত এবং পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। এই সম্পদগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্ট পার্টি হলে বৃহত্তর বরিশালবাসীর আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সভায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে আগ্রহীদের যেকোনো উদ্যোগকে সরকার আন্তরিকভাবে স্বাগত জানাবে।

ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে আয়োজিত এই সভার সঞ্চালনা করেন নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামান নিলু। সভায় আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক সাহিন, রুহুল আমিন নাসির ও ফিরোজ মিয়া। এ সময় যুক্তরাষ্ট্রপ্রবাসী বৃহত্তর বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক মানুষসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিরোনাম :
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস নামাবে বিআরটিসি অ্যান্টিবায়োটিক আতঙ্কে অস্ট্রেলিয়ার মৎস্যখাত, হুমকির মুখে তাসমানিয়ার লবস্টার বাণিজ্য! ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আহত ৪ টরন্টোতে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা মোমেন্টস উইথ লিজেন্ডস অনুষ্ঠিত মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ অর্থায়নের তালিকায় বাংলাদেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্রের ডিএফসি দেশের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চান শফিকুর রহমান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস নামাবে বিআরটিসি অ্যান্টিবায়োটিক আতঙ্কে অস্ট্রেলিয়ার মৎস্যখাত, হুমকির মুখে তাসমানিয়ার লবস্টার বাণিজ্য! ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আহত ৪ টরন্টোতে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা মোমেন্টস উইথ লিজেন্ডস অনুষ্ঠিত মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ অর্থায়নের তালিকায় বাংলাদেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্রের ডিএফসি দেশের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চান শফিকুর রহমান
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.