শিক্ষার্থীদের মানবিক ও দক্ষ নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা দক্ষতা ও পরিবেশ সুরক্ষায় মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন সরকারপ্রধান। তিনি বলেন, ‘‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।’’। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের স্কুল ও কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর কার্যক্রম হাতে নিয়েছে এবং নবম শ্রেণি থেকে এটি বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, শিক্ষার্থীরা যাতে পছন্দমতো খেলা বেছে নিতে পারে সেজন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পড়াশোনার পাশাপাশি শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশের জন্য খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়ার ওপর তিনি জোর দেন।

বহুভাষায় দক্ষ হওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, শিক্ষার্থীদের মাতৃভাষার পাশাপাশি ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার তালিকা থেকে পছন্দের একটি ভাষা বেছে নেওয়ার সুযোগ রাখা হবে। এছাড়া পরিবেশের প্রতি যত্নশীল হয়ে ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রকৃতির যত্ন নেওয়া আমাদের সকলেরই দায়িত্ব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে।

মানুষ সৃষ্টির সেরা জীব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও দক্ষতা অর্জন ও সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুললে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।

উল্লেখ্য, সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) আমন্ত্রণে এদিন দোহার উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ জন মেধাবী শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, মণিপুর উচ্চবিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শনে আসেন। এসময় তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন, লাইব্রেরি ঘুরে দেখেন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন। এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও।

শিরোনাম :
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস নামাবে বিআরটিসি অ্যান্টিবায়োটিক আতঙ্কে অস্ট্রেলিয়ার মৎস্যখাত, হুমকির মুখে তাসমানিয়ার লবস্টার বাণিজ্য! ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আহত ৪ টরন্টোতে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা মোমেন্টস উইথ লিজেন্ডস অনুষ্ঠিত মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ অর্থায়নের তালিকায় বাংলাদেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্রের ডিএফসি দেশের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চান শফিকুর রহমান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস নামাবে বিআরটিসি অ্যান্টিবায়োটিক আতঙ্কে অস্ট্রেলিয়ার মৎস্যখাত, হুমকির মুখে তাসমানিয়ার লবস্টার বাণিজ্য! ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আহত ৪ টরন্টোতে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা মোমেন্টস উইথ লিজেন্ডস অনুষ্ঠিত মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ অর্থায়নের তালিকায় বাংলাদেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্রের ডিএফসি দেশের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চান শফিকুর রহমান
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.