দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ নিয়ে বর্তমানে পর্দার আড়ালে কী ঘটছে, তা স্পষ্টভাবে জানতে চায় জাতি। সোমবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে এ কথা বলেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাষ্ট্রের এসব সম্পদের বিষয়ে জবাব পাওয়া না গেলে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য আমাদের কাজ করে যেতে হবে।’’।
বর্তমান সময়ে দেশ ও জাতি অত্যন্ত কঠিন এক চ্যালেঞ্জের মুখোমুখি বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, পার্থিব অর্জনের চেয়ে আখিরাত আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। জীবন পরিচালনায় নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধের চর্চা জরুরি। সেই সঙ্গে সংগঠন পরিচালনার ক্ষেত্রে প্রতিটি দায়িত্বশীলকে স্বচ্ছতা, সক্ষমতা ও জবাবদিহিতার জায়গা আরও সুদৃঢ় করতে হবে। মুমিন হিসেবে আমাদের এ বিষয়টি সর্বদা খেয়াল রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সকল কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে।’’।
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, এসব বিষয়ে সরকারের দায়িত্বশীলদের বক্তব্য হতাশাজনক। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি বা সন্ত্রাসের স্থান আর হবে না।
২০২৪ সালের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি শহীদের আত্মত্যাগ ও হাজার হাজার আহতের কথা স্মরণ করে ডা. শফিকুর রহমান গণভোটের ম্যান্ডেটকে সময়ের অপরিহার্য দাবি হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সংসদে জামায়াতের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হিসেবে কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় নিশ্চিতে দল তাদের অনড় অবস্থানে অটুট থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, ‘‘গত চব্বিশের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর অধিক শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি।’’।

