এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কৌশলগত উচ্চতায়: হুমায়ুন কবীর

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিনেই দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠকের নানা দিক তুলে ধরেন। তিনি জানান, ইস্তাম্বুলে যাত্রাবিরতিকালে তুরস্কের প্রেসিডেন্টের বিশেষ আতিথেয়তায় প্রধানমন্ত্রীকে ভিভিআইপি স্টেট গেস্ট হাউসে স্বাগত জানানো হয়। পরে তিনি আন্তালিয়ায় পৌঁছালে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তাঁকে অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অত্যন্ত আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে দুই নেতার আলোচনা সম্পন্ন হয়েছে। বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান বন্ধু ও ভাই’ হিসেবে সম্বোধন করে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আগ্রহ ব্যক্ত করেন। কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া নির্বাচিত কয়েকজন বিশ্বনেতার সঙ্গে এরদোয়ান বৈঠকে বসছেন, যার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এই বৈঠক বাংলাদেশের প্রতি তুরস্কের বিশেষ গুরুত্বেরই প্রমাণ।

হুমায়ুন কবীর জানান, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, যৌথ বিনিয়োগ, জ্বালানি খাত, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। বাংলাদেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলার সরকারি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এ খাতে তুরস্কের বিনিয়োগ এবং যৌথ উদ্যোগের সম্ভাবনা খতিয়ে দেখতে উভয় পক্ষ আগ্রহ দেখিয়েছে। তবে এটি এখনো প্রাথমিক আলোচনা ও অনুসন্ধান পর্যায়ে রয়েছে, কোনো চুক্তি বা সমঝোতা স্মারক সই হয়নি।

জ্বালানি খাতের অংশীদারত্ব প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে গভীর সমুদ্রে খনিজ ও জ্বালানি অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের দীর্ঘ অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা কাজে লাগাতে চায় বাংলাদেশ। এসব ক্ষেত্রে তুর্কি বিনিয়োগকারীদের সঙ্গে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকট নিরসনেও দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ কথা হয়েছে। হুমায়ুন কবীর জানান, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে দুই দেশ একযোগে কাজ করতে সম্মত হয়েছে। বিশেষ করে চলতি বছরের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা বিষয়ক শুনানির পর যৌথ পদক্ষেপ কীভাবে জোরদার করা যায়, সে বিষয়ে মতবিনিময় করা হয়। এর পাশাপাশি মুসলিম বিশ্বের সার্বিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছেন দুই নেতা।

জলবায়ু অর্থায়ন ও পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর নেতৃত্বস্থানে থেকে বাংলাদেশ জলবায়ু অভিযোজন ও অর্থায়ন সহজ করার পক্ষে কথা বলছে। কপ-৩১ সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক অধিবেশন ও সংলাপে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিরা জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশের স্পষ্ট অবস্থান তুলে ধরবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের পর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি বৈশ্বিক সম্প্রদায়ের আগ্রহ অনেক বেড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন সম্ভাবনার দিকে এগোচ্ছে। দ্বিপক্ষীয় এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।

সফরের দ্বিতীয় দিন বুধবারেও প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আন্তালিয়ার এই সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ প্রেস সচিব হাসান শিপলু।

শিরোনাম :
কপ৩১ জলবায়ু সম্মেলনের তিনটি মূল অগ্রাধিকার জানালেন পররাষ্ট্রমন্ত্রী এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কৌশলগত উচ্চতায়: হুমায়ুন কবীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা! আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ১২ কেজি এলপি গ্যাসের দাম বেড়ে ২০৬০ টাকা! জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান খাদ্য মূল্যস্ফীতি ৫৪ মাসের সর্বনিম্নে, তবে জ্বালানির প্রভাবে খাদ্যবহির্ভূত খাতে চাপ অব্যাহত ডাক বিভাগের অধীনে ১৬৯ পদে নিয়োগ, বয়স ১৮ হলেই আবেদনের সুযোগ কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান কপ৩১ জলবায়ু সম্মেলনের তিনটি মূল অগ্রাধিকার জানালেন পররাষ্ট্রমন্ত্রী এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কৌশলগত উচ্চতায়: হুমায়ুন কবীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা! আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ১২ কেজি এলপি গ্যাসের দাম বেড়ে ২০৬০ টাকা! জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান খাদ্য মূল্যস্ফীতি ৫৪ মাসের সর্বনিম্নে, তবে জ্বালানির প্রভাবে খাদ্যবহির্ভূত খাতে চাপ অব্যাহত ডাক বিভাগের অধীনে ১৬৯ পদে নিয়োগ, বয়স ১৮ হলেই আবেদনের সুযোগ কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.