তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস নামাবে বিআরটিসি

পরিবেশবান্ধব ও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আগামী তিন বছরের মধ্যে ১ হাজারটি বৈদ্যুতিক বাস আমদানির একটি উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানিয়েছেন, মূলত গণপরিবহন সেবার মানোন্নয়ন এবং জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করেই সরকার এই উদ্যোগ নিয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, মোট ১ হাজার বাসের মধ্যে ২০০টি বাস শুধুমাত্র ঢাকা মহানগরীর যাত্রীসেবায় যুক্ত হবে। এই বহরের প্রথম ধাপে ৫০টি বাস ঢাকায় আসার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি বাসগুলো রাজধানীর বাইরের বিভিন্ন রুটে পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানা গেছে।

বাসের নকশা ও ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা রাখা হচ্ছে। নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে ৫০টি বাস গোলাপি রঙের হবে, যা ৯ মিটার দৈর্ঘ্যের। এগুলোতে কেবল নারী যাত্রীরাই ভ্রমণ করতে পারবেন। এছাড়া আরও ৫০টি লাল রঙের ১২ মিটার দৈর্ঘ্যের বাস সাধারণ সার্ভিসের আওতায় থাকবে, যেখানে নারী ও পুরুষ নির্বিশেষে সবাই চলাচল করতে পারবেন। বাসগুলোর সুনির্দিষ্ট আসনসংখ্যা এখনো নির্ধারিত না হলেও, বাসের আকার ও অভ্যন্তরীণ বিন্যাসের ওপর ভিত্তি করে তা চূড়ান্ত করা হবে। এই সেবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না; বরং মহানগরীসহ সারাদেশে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।’’।

ঢাকায় এসব বাসের নির্বিঘ্ন পরিচালনার জন্য রক্ষণাবেক্ষণ ও কারিগরি সুবিধাসহ প্রয়োজনীয় জায়গা বরাদ্দের কাজও সরকারের পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে। বিদ্যুৎচালিত বাস ব্যবহারের ফলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং বায়ুদূষণ রোধে তা বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নারীদের জন্য বিশেষ বাস পরিষেবার পাশাপাশি বিআরটিসি নতুন চালক তৈরির ওপরও গুরুত্ব দিচ্ছে। বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম জানান, এই বাসগুলো পরিচালনার জন্য দক্ষ নারী চালক তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সরকারি এই প্রকল্পের আওতায় আগ্রহী নারীদের বিনামূল্যে ১ থেকে ৪ মাস মেয়াদী ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে।

ফাতিমা বেগম আরও বলেন, বর্তমান সময়ে রক্ষণশীল পরিবারের সদস্যরাও নারীদের ড্রাইভিং প্রশিক্ষণে উৎসাহ দিচ্ছেন।

প্রশিক্ষণপ্রাপ্তরা দেশে-বিদেশে সম্মানজনক বেতনে কর্মসংস্থানের সুযোগ পাবেন। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনার হার অর্ধেকে নামিয়ে আনা। এজন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ‘বাংলাদেশ রোড সেফটি প্রকল্প’ এবং এডিবির অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)’—এই দুটি প্রকল্পের অধীনে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রশিক্ষণ ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাশিউজ্জামান জানান, প্রশিক্ষণ শেষে যারা সফলভাবে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হবেন, তাদের করপোরেশনের বিধিবিধান অনুযায়ী দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগের চিন্তা করা হচ্ছে। পরবর্তী সময়ে স্থায়ী নিয়োগের ক্ষেত্রেও তাদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে সেক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।

বিভিন্ন জরিপের বরাত দিয়ে ফাতিমা বেগম উল্লেখ করেন, নারী চালকরা সাধারণত অধিক সতর্কতার সঙ্গে যানবাহন পরিচালনা করেন। তিনি মনে করেন, পুরুষতান্ত্রিক সমাজে নারী চালক ও সহকারীর পরিচালিত বাসে নারীরা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই ধারণা থেকেই সরকার পিংক বাস সার্ভিস চালু রেখেছে এবং নতুন শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক বাস সার্ভিসের মাধ্যমে এই সেবা আরও সম্প্রসারিত করতে চায়। তিনি আরও বলেন, ‘‘পিংক বাস সার্ভিস চালুর পর ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘‘বাংলাদেশের মতো পুরুষতান্ত্রিক মানসিকতা প্রধান সমাজে নারী চালক ও সহকারী দ্বারা পরিচালিত গণপরিবহনে নারী যাত্রীরা বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করেন।

শিরোনাম :
তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস নামাবে বিআরটিসি অ্যান্টিবায়োটিক আতঙ্কে অস্ট্রেলিয়ার মৎস্যখাত, হুমকির মুখে তাসমানিয়ার লবস্টার বাণিজ্য! ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আহত ৪ টরন্টোতে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা মোমেন্টস উইথ লিজেন্ডস অনুষ্ঠিত মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ অর্থায়নের তালিকায় বাংলাদেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্রের ডিএফসি দেশের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চান শফিকুর রহমান ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় নতুন নিবন্ধন শুরু প্রতিমন্ত্রী |: মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস নামাবে বিআরটিসি অ্যান্টিবায়োটিক আতঙ্কে অস্ট্রেলিয়ার মৎস্যখাত, হুমকির মুখে তাসমানিয়ার লবস্টার বাণিজ্য! ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আহত ৪ টরন্টোতে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা মোমেন্টস উইথ লিজেন্ডস অনুষ্ঠিত মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ অর্থায়নের তালিকায় বাংলাদেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্রের ডিএফসি দেশের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চান শফিকুর রহমান ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় নতুন নিবন্ধন শুরু প্রতিমন্ত্রী |: মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.