অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন এলিজা আজাদ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে অবস্থিত ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। গত মঙ্গলবার রাতে ক্যামডেন সিটি কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে তিনি এই নতুন দায়িত্ব পান। এর ফলে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হওয়ার বিরল গৌরব অর্জন করলেন তিনি।

এলিজা আজাদ রহমান চুয়াডাঙ্গার দর্শনার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলামের কন্যা। দুই দশকেরও বেশি সময় আগে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় পা রাখা এলিজা পরবর্তীতে সে দেশের বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। তার রাজনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচন, যেখানে তিনি ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর হিসেবে বিজয়ী হন।

নিজের এই অর্জন নিয়ে এলিজা আজাদ গণমাধ্যমকে বলেন, একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা মোটেও সহজ ছিল না। তিনি আশা প্রকাশ করেন, তার এই সাফল্য নারীদের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও বেশি উৎসাহিত করবে। এই দীর্ঘ যাত্রায় স্বামী ও সন্তানদের নিরবচ্ছিন্ন সমর্থন এবং স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক কমিউনিটির অনুপ্রেরণাকে তিনি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন।

সিডনির বাংলাদেশি কমিউনিটির কাছে এলিজা আজাদের এই জয় অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার স্থানীয় প্রশাসনে বাংলাদেশিদের অংশগ্রহণ নতুন নয়। এর আগেও সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলে এবং মাসুদ খলিল ও মাসুদ চৌধুরী ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলে ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন।

শিরোনাম :
অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন এলিজা আজাদ আসিফের: স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাতিল হচ্ছে কেন ১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ, মুক্তির আকুতি পরিবারের তে মানববন্ধন: ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু সৌদি আরবে হুথিদের হামলায় কুমিল্লার এক বাংলাদেশি নিহত সৌদিতে ভিসা প্রক্রিয়ার সময়ই পরিবার নিতে পারবেন দক্ষ প্রবাসীরা সৌদিতে বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি রিয়াদ দূতাবাসের সৌদিতে দণ্ডিত দুই বাংলাদেশির রায়ের কপি চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর: নজরুল ও সুইটির দণ্ড নিয়ে তথ্য অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন এলিজা আজাদ আসিফের: স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাতিল হচ্ছে কেন ১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ, মুক্তির আকুতি পরিবারের তে মানববন্ধন: ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু সৌদি আরবে হুথিদের হামলায় কুমিল্লার এক বাংলাদেশি নিহত সৌদিতে ভিসা প্রক্রিয়ার সময়ই পরিবার নিতে পারবেন দক্ষ প্রবাসীরা সৌদিতে বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি রিয়াদ দূতাবাসের সৌদিতে দণ্ডিত দুই বাংলাদেশির রায়ের কপি চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর: নজরুল ও সুইটির দণ্ড নিয়ে তথ্য
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.