অ্যামেলিয়া কারের দুর্দান্ত ইনিংসে জয়হীন যাত্রার অবসান ঘটাল এমআই লন্ডন

দ্য হান্ড্রেড ২০২৬-এ অবশেষে জয়ের মুখ দেখল এমআই লন্ডন। বৃহস্পতিবার লর্ডসে অনুষ্ঠিত এক রোমাঞ্চকর ম্যাচে লন্ডন স্পিরিটকে ৩ রানে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে মাত্র ৬৪ রানে ৮ উইকেট হারিয়ে বসা এমআই লন্ডন শেষ পর্যন্ত ১২২ রানের পুঁজি গড়ে। এরপর হেইলি ম্যাথিউস ও নিকোলা কেয়ারির নিয়ন্ত্রিত ডেথ ওভার বোলিংয়ের কল্যাণে জয় নিশ্চিত করে দলটি।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে এমআই লন্ডন। মারিজান ক্যাপের করা শুরুর ১০ বলের স্পেলে বোল্ড হয়ে ফিরে যান হেইলি ম্যাথিউস। এরপর ডট বলের বন্যায় প্রথম ৩০ বলে মাত্র ২২ রান তুলতে পারে দলটি। সেই ধাক্কা সামলে ওঠার আগেই চার্লি ডিন এক সেটেই ৩ উইকেট তুলে নিলে মাত্র ২৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে এমআই লন্ডন। শেনিল হেনরি দুটি চারের সাহায্যে ২২ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তার বিদায়ের পর আবারও ধস নামে। একপর্যায়ে ৬৪ রানে ৮ উইকেট হারিয়ে যখন দলটি একশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায়, তখন হাল ধরেন অ্যামেলিয়া কার। ৪১ বলে অপরাজিত ৬৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যাতে ছিল চারটি ছক্কার মার। ইনিংসের শেষভাগে কেটি জর্জ, নাদিন ডি ক্লার্ক এবং চার্লি ডিনের ওপর চড়াও হয়ে দলকে ১২২ রানের লড়াকু সংগ্রহ এনে দেন এই কিউই অলরাউন্ডার। লন্ডন স্পিরিটের পক্ষে চার্লি ডিন ২৬ রানে ৩টি এবং হান্না রেইনি ১২ রানে ২টি উইকেট নেন।

১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় লন্ডন স্পিরিট। গ্রেস হ্যারিস ও মেরি কেলিকে দ্রুত হারিয়ে বিপাকে পড়ে তারা। অ্যামি জোন্স এবং চার্লি ডিন রান তুলতে রীতিমতো সংগ্রাম করছিলেন। তবে প্রোটিয়া অলরাউন্ডার মারিজান ক্যাপ লড়াই চালিয়ে যান। ২৮ বলে দুটি চার ও একটি ছক্কায় ৩৪ রান করে ইনিংসের হাল ধরেন তিনি। নাদিন ডি ক্লার্কের সঙ্গে জুটি বেঁধে দলকে ৯৩ রানে নিয়ে যান ক্যাপ। কিন্তু ৭৬তম বলে অ্যামেলিয়া কারের বলে তিনি আউট হলে ম্যাচ আবার জমে ওঠে। শেষ ২৪ বলে লন্ডন স্পিরিটের প্রয়োজন ছিল ৩০ রান, যা হাতে থাকা উইকেটের বিবেচনায় সহজই মনে হচ্ছিল।

এই পরিস্থিতিতে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে এমআই লন্ডন। হেইলি ম্যাথিউস পরপর ফিরিয়ে দেন চারিস পাভলি ও ৩৫ রান করা নাদিন ডি ক্লার্ককে। শেষদিকে ডিয়ান্ড্রা ডটিন দুটি চার মেরে ম্যাচ জমিয়ে তোলেন। শেষ বলে জয়ের জন্য স্পিরিটের প্রয়োজন ছিল ৫ রান। ডটিন দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রান আউট হলে ৩ রানের নাটকীয় জয় পায় এমআই লন্ডন। এমআই লন্ডনের পক্ষে হেইলি ম্যাথিউস ২১ রানে ২টি এবং তারা নরিস ১৮ রানে ১টি উইকেট নেন।

শিরোনাম :
মেলবোর্ন রেনেগেডসের টাইটেল স্পন্সর হলো ট্যানজারিন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা! সংসদ সদস্য গাজী নজরুল ও তার স্ত্রীকে হেফাজতে নিয়েছে আট দিন পর উৎপাদনে ফিরল রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিট যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি অস্ট্রেলিয়ার সম্মানজনক ‘ওএএম’ পদক পেলেন বাংলাদেশি অধ্যাপক শাহজাহান খান ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন সংসদে সৌদির রিয়াদ ও আরামকো স্থাপনায় হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন যাত্রাবাড়ীতে আবারও পর পর ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১ মেলবোর্ন রেনেগেডসের টাইটেল স্পন্সর হলো ট্যানজারিন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা! সংসদ সদস্য গাজী নজরুল ও তার স্ত্রীকে হেফাজতে নিয়েছে আট দিন পর উৎপাদনে ফিরল রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিট যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি অস্ট্রেলিয়ার সম্মানজনক ‘ওএএম’ পদক পেলেন বাংলাদেশি অধ্যাপক শাহজাহান খান ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন সংসদে সৌদির রিয়াদ ও আরামকো স্থাপনায় হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন যাত্রাবাড়ীতে আবারও পর পর ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.