আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

সরকারি চাকুরি ও ভর্তি পরীক্ষায় অনিয়ম এবং নিট (NEET) প্রশ্নফাঁসের অভিযোগে দিল্লিতে মাসাধিককাল ধরে চলা শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তৃতীয় দফা বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন ধর্মেন্দ্র প্রধান। এরপর শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান দেশের তরুণদের আশা-আকাঙ্ক্ষা এবং ন্যায্য প্রত্যাশার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ভারতের নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা তাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের একটি নৈতিক অঙ্গীকার। দূরদর্শী নেতৃত্বে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে দেশের তরুণ শক্তিকে কোনোভাবেই বিভ্রান্তির জালে আটকে পড়তে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে বিদায়ী এই শিক্ষামন্ত্রী বলেন, দিল্লির যন্তর মন্তরসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো রাষ্ট্রবিরোধী বা ভারতবিরোধী শক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দেশের ঐক্য অটুট রাখা এবং ভারতের কোনো শিক্ষার্থীকে যাতে আইনি জটিলতায় পড়তে না হয়, তা নিশ্চিত করাও তাঁর লক্ষ্য। তিনি চান শিক্ষার্থীরা আন্দোলনের পথ পরিহার করে আবারও পড়াশোনা ও নিজেদের ভবিষ্যৎ গড়ার কাজে মনোনিবেশ করুক।

শিরোনাম :
ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের কলকাতায় হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, চরম বিপাকে বাংলাদেশি রোগীরা ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের কলকাতায় হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, চরম বিপাকে বাংলাদেশি রোগীরা
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.