ফ্লোরিডায় ছয় দশকের মধ্যে প্রথমবার একই দিনে দুই মৃত্যুদণ্ড কার্যকর

ফ্লোরিডায় ছয় দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো একই দিনে দুই বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গভর্নর রন ডিসান্টিসের কঠোর নীতিমালার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার, ২৮ জুলাই, ৬৮ বছর বয়সী জেমস ডাকেটকে দুপুর ১:১৯ মিনিটে লিথাল ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনি ১৯৮৭ সালে ১১ বছর বয়সী তেরেসা মে ম্যাকাবিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এর প্রায় পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা ৬:১৩ মিনিটে ৮০ বছর বয়সী ডমিনিক ওচিকোনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি ১৯৮৬ সালে তার সাবেক বাগদত্তার বাবা-মাকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত ছিলেন। ওচিকোন ফ্লোরিডায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবচেয়ে বয়স্ক এবং যুক্তরাষ্ট্রে ইতিহাসের দ্বিতীয় বয়স্ক বন্দি ছিলেন।

ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী, ১৯৬৪ সালের পর ফ্লোরিডায় এই প্রথম একই দিনে দুই বন্দির মৃত্যুদণ্ড কার্যকর হলো। এর আগে ২০১৭ সালে আরকানসাসে সবশেষ কোনো অঙ্গরাজ্যে এমন ঘটনা ঘটেছিল। ইউএসএ টুডে-র বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে মোট ৬৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যার মধ্যে ৩১টিই ফ্লোরিডায় সম্পন্ন হয়েছে। চলতি বছর দেশটিতে হওয়া মোট মৃত্যুদণ্ডের ৬৩ শতাংশই কার্যকর করেছে ফ্লোরিডা।

জেমস ডাকেট ১৯৮۷ সালের ১১ মে ফ্লোরিডার মাসকোট এলাকায় ১১ বছর বয়সী তেরেসা মে ম্যাকাবিকে অপহরণ ও হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন। ঘটনার দীর্ঘ সময় পর তার মৃত্যুদণ্ড কার্যকর হলো। তেরেসার মা ডরোথি তুলা বলেন, "আমি ৪০ বছর ধরে তার মৃত্যুর অপেক্ষায় ছিলাম।" ওদিকে, ১৯৮৬ সালের ১০ জুন ডমিনিক ওচিকোন তার সাবেক বাগদত্তা অনিতা গ্যারিটির বাড়িতে গিয়ে তার বাবা রেমন আর্টজনার এবং মা মার্থা আর্টজনারকে গুলি করে হত্যা করেন।

গভর্নর ডিসান্টিস দাবি করেছেন, তিনি ভুক্তভোগী পরিবারগুলোকে দীর্ঘদিনের প্রতীক্ষিত ন্যায়বিচার দিতে চান। তবে সমালোচকদের মতে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উচ্চাভিলাষ থেকেই তিনি মৃত্যুদণ্ডকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ফ্লোরিডিয়ানস ফর অল্টারনেটিভস টু দ্য ডেথ পেনাল্টিসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এই কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়া ডাকেটের ক্ষেত্রে নতুন ডিএনএ পরীক্ষার আবেদনের পরেও মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে প্রশ্ন উঠেছে।

শিরোনাম :
আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় সিডনিতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের কাজ পাওয়া সহজ কোথায়? প্রবাসীদের অভিজ্ঞতা ও বাস্তবতা কিশোর-কিশোরীদের সুরক্ষায় ব্যর্থতা, মেটাকে সাড়ে ৫৬ কোটি ডলার জরিমানা হাসানের ৪ উইকেটের দিনেও বোলিং নিয়ে স্বস্তি নেই দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় সিডনিতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের কাজ পাওয়া সহজ কোথায়? প্রবাসীদের অভিজ্ঞতা ও বাস্তবতা কিশোর-কিশোরীদের সুরক্ষায় ব্যর্থতা, মেটাকে সাড়ে ৫৬ কোটি ডলার জরিমানা হাসানের ৪ উইকেটের দিনেও বোলিং নিয়ে স্বস্তি নেই দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.