‘অবসর কাটানোর জায়গা নয় সৌদি লিগ’, সালাহকে খোঁচা আল খোলুদ মালিকের

লিভারপুলের কিংবদন্তি মোহামেদ সালাহ সৌদি প্রো লিগে (এসপিএল) যোগ না দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সৌদি ক্লাব আল খোলুদের মালিক বেন হারবার্গ। তবে কেবল স্বস্তি প্রকাশ করেই ক্ষান্ত হননি তিনি, সালাহকে রীতিমতো খোঁচা দিয়ে বলেছেন যে সৌদি লিগ কোনো অবসর কাটানোর জায়গা নয়।

সম্প্রতি তুর্কি ক্লাব ট্রাবজনস্পোর মোহামেদ সালাহের সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। চলতি সপ্তাহেই এই মিসরীয় তারকার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। গত মৌসুমে তুর্কি লিগে তৃতীয় হওয়া ট্রাবজনস্পোর এবার শিরোপার জন্য লড়ছে। সালাহকে দলে ভেড়াতে বেসিকতাসের পাশাপাশি আল-ইত্তিহাদ এবং বেশ কয়েকটি এমএলএস ক্লাবও আগ্রহী ছিল।

সালাহ সৌদি আরবে না আসায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বেন হারবার্গ লিখেছেন, "সে সঠিক লিগেই গেছে। সৌদি প্রো লিগ অবসরকালীন ছুটি কাটানোর জায়গা নয়।"

সালাহকে নিয়ে হারবার্গের এমন বিরূপ মন্তব্য এবারই প্রথম নয়। গত বছরও তিনি সৌদি ক্লাবগুলোকে সালাহ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। তার দাবি ছিল, সালাহ যে পরিমাণ বেতন দাবি করবেন, তার যোগ্য তিনি নন।

সালাহর সমালোচনা করে হারবার্গ বলেছিলেন, "তার লিগে আসা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও অনেক সংশয় রয়েছে। তার বয়স এখন ৩৩ বছর। এক বা দুই বছর আগে সে বিপুল পরিমাণ অর্থ পেয়েছে, কিন্তু এরপর থেকে তার পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। তাকে আমার খুব একটা টিম প্লেয়ার মনে হয় না।"

তিনি আরও যোগ করেন, "একজন মালিক হিসেবে আমি তার আচরণ দেখেছি… কোনো খেলোয়াড় পারফর্ম করতে না পারলে সে শুরুর একাদশে থাকবে না। তিন মৌসুম বা গত মৌসুমে কে কী করেছে, তার ওপর ভিত্তি করে আমরা একাদশ সাজাই না।"

সালাহর চেয়ে রিয়াল মাদ্রিদের ২৫ বছর বয়সী তারকা ভিনিসিয়ুস জুনিয়রের মতো তরুণ খেলোয়াড়দের দিকে সৌদি ক্লাবগুলোর নজর দেওয়া উচিত বলে মনে করেন হারবার্গ। তিনি বলেন, "সালাহ এবং ভিনিসিয়ুসের মধ্যে কাউকে বেছে নিতে হলে আমি ভিনিসিয়ুসকেই নেব। আমি আশা করি আমরা ২৫ বছর বয়সী পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের দিকে নজর দেব, সালাহর মতো খেলোয়াড়দের দিকে নয়, যাদের ক্যারিয়ারের শেষ স্টেশন হতে যাচ্ছে এই লিগ।"

২০২২ সালে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবে যোগ দেওয়ার পর থেকেই সালাহর মধ্যপ্রাচ্যে যাওয়ার গুঞ্জন ছিল। তবে তিনি লিভারপুলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং অবশেষে তিনি তুরস্কের ট্রাবজনস্পোরে যোগ দিতে যাচ্ছেন।

শিরোনাম :
হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.