মেলবোর্ন রেনেগেডসের টাইটেল স্পন্সর হলো ট্যানজারিন

অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন রেনেগেডসের প্রধান অংশীদার হয়েছে টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান ট্যানজারিন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর)।২০২৬/২৭ মৌসুমের জন্য এই নতুন অংশীদারত্বের ঘোষণা দেওয়া হয়েছে।

এর মাধ্যমে টানা তৃতীয় বছরের মতো রেনেগেডসের সঙ্গে যুক্ত থাকছে ট্যানজারিন। তবে এবার তাদের সম্পর্ক আরও বড় পরিসরে এগিয়েছে। নতুন মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের নারী ও পুরুষ—দুই দলের জার্সির সামনের অংশে থাকবে ট্যানজারিনের লোগো।

অংশীদারত্বের ঘোষণা উপলক্ষে ২০২৬/২৭ মৌসুমের নতুন জার্সিও উন্মোচন করা হয়। এ সময় ক্লাবের এমন কয়েকজন পুরোনো সদস্যের হাতে জার্সি তুলে দেওয়া হয়, যারা টানা ১৬ মৌসুম ধরে রেনেগেডসের সদস্য হিসেবে রয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেনেগেডস ও অস্ট্রেলিয়া দলের তারকা ক্রিকেটাররা। তাদের মধ্যে ছিলেন অসিদের তিন ফরম্যাটের নারী অধিনায়ক সোফি মলিনিউ, অলরাউন্ডার জর্জিয়া ওয়্যারহ্যাম, পেসার জেসন বেহরেনডর্ফ এবং তরুণ ক্রিকেটার হ্যারি ডিক্সন।

উইমেন্স বিগ ব্যাশ লিগের নতুন মৌসুম শুরু হতে আর প্রায় ৫০ দিন বাকি। তার আগে প্রধান অংশীদারের এই ঘোষণা নতুন মৌসুম ঘিরে রেনেগেডসের প্রস্তুতিতে বাড়তি মাত্রা যোগ করেছে।

ট্যানজারিনের চিফ অপারেটিং অফিসার রিচার্ড ব্র্যানসন বলেছেন, “মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে টানা তৃতীয় মৌসুমে যুক্ত থাকতে পেরে তারা আনন্দিত। ক্লাবটির খেলোয়াড়, সমর্থক ও কমিউনিটির সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করাই তাদের লক্ষ্য।”

রেনেগেডসের জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবটও নতুন এই অংশীদারত্বকে ইতিবাচক হিসেবে দেখছেন। তার মতে, “নতুন মৌসুমে খেলোয়াড় ও সমর্থকদের একসঙ্গে নিয়ে ভালো কিছু করার লক্ষ্যেই এগোচ্ছে দলটি।”

নতুন মৌসুম সামনে রেখে মাঠের প্রস্তুতির পাশাপাশি বাণিজ্যিক দিক থেকেও নিজেদের শক্তিশালী করছে মেলবোর্ন রেনেগেডস।

শিরোনাম :
ম্যান্ডেলার স্মৃতিবিজড়িত রবেন আইল্যান্ড পরিদর্শন করলেন ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ তুরস্কে কোরআন শিক্ষা বৃত্তিতে বাংলাদেশ থেকে সাত নারী শিক্ষার্থী যুক্তরাজ্যে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ নিউইয়র্কের টাইমস স্কোয়ারে জমজমাট দ্বিতীয় দুর্গোৎসব যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মুহাম্মদ আবদুল মুহিত যুক্তরাজ্যে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত সিপাহি-জনতার বিপ্লবই বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী রোববার অস্ট্রেলিয়ায় এবিজেএ-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন টানা দ্বিতীয়বার কুইন্স কমনওয়েলথ পদক জয়ী আনান মুস্তাফিজ ম্যান্ডেলার স্মৃতিবিজড়িত রবেন আইল্যান্ড পরিদর্শন করলেন ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ তুরস্কে কোরআন শিক্ষা বৃত্তিতে বাংলাদেশ থেকে সাত নারী শিক্ষার্থী যুক্তরাজ্যে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ নিউইয়র্কের টাইমস স্কোয়ারে জমজমাট দ্বিতীয় দুর্গোৎসব যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মুহাম্মদ আবদুল মুহিত যুক্তরাজ্যে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত সিপাহি-জনতার বিপ্লবই বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী রোববার অস্ট্রেলিয়ায় এবিজেএ-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন টানা দ্বিতীয়বার কুইন্স কমনওয়েলথ পদক জয়ী আনান মুস্তাফিজ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.