শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত ঐতিহাসিক রবেন আইল্যান্ড কারাগার পরিদর্শন করেছেন। বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা তার জীবনের দীর্ঘ ১৮ বছর এই দ্বীপে বন্দি জীবন অতিবাহিত করেছিলেন। শুক্রবার (৬ নভেম্বর) তিনি এই স্মৃতিবিজড়িত স্থানটি ঘুরে দেখেন। শুক্রবার (৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত ঐতিহাসিক এ দ্বীপ পরিদর্শন করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা।
দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ড. ইউনূসের এই সফরের আয়োজন করা হয়। বর্ণবাদী শাসনামলে রাজনৈতিক বন্দিদের আটকে রাখার এই স্থানটি বর্তমানে দেশটির স্বাধীনতা সংগ্রাম ও মানবাধিকার আন্দোলনের ইতিহাসের এক জীবন্ত স্মারক। এই পরিদর্শনের মাধ্যমে ড. ইউনূস দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী সংগ্রামের সেই কঠিন অধ্যায় ও ত্যাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ড. ইউনূসের এ পরিদর্শন দক্ষিণ আফ্রিকার ইতিহাস, স্বাধীনতাসংগ্রাম এবং মানবাধিকারের জন্য আত্মত্যাগের স্মৃতির সঙ্গে তার সফরকে যুক্ত করেছে।

