জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল: ডা. শফিকুর রহমান

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেল। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে জামায়াতের কোনো আগ্রহ নেই উল্লেখ করে দলটির আমির বলেন, তিনি কী কারণে পদত্যাগ করেছেন, এ বিষয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কারণ, আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন। তিনি তার যোগ্যতা হারিয়েছেন। এসময় সদ্য সাবেক রাষ্ট্রপতিকে উদ্দেশ করে তিনি বলেন, ২০২৪ সালের গণহত্যায় তিনি নীরব সহযোগীর ভূমিকা পালন করেছেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। তিনি আরও বলেন, আমরা চাই, পরবর্তী রাষ্ট্রপতি এমন কেউ হোন, যিনি কোনো তোষামোদকারী নন।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, অস্থায়ী রাষ্ট্রপতি যত দিন দায়িত্ব পালন করবেন, পক্ষপাতিত্ব না করে ন্যায়নিষ্ঠভাবে, নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করে দায়িত্ব পালন করবেন বলে জামায়াত আশা করে। এ ক্ষেত্রে জামায়াত তাকে সর্বাত্মক সহযোগিতা করবে।

শিরোনাম :
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের কলকাতায় হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, চরম বিপাকে বাংলাদেশি রোগীরা সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিলো বৃটেন ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সিইওর সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে বিমান হামলায় মোখা বন্দরে প্রাণহানি বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী ঝুট ব্যবসার আড়ালে কোটি টাকা হাতিয়ে নিলেন মা-ছেলে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী ক্রস-বর্ডার শিক্ষায় নতুন নীতিমালা করছে ইউজিসি রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের কলকাতায় হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, চরম বিপাকে বাংলাদেশি রোগীরা সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিলো বৃটেন ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সিইওর সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে বিমান হামলায় মোখা বন্দরে প্রাণহানি বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী ঝুট ব্যবসার আড়ালে কোটি টাকা হাতিয়ে নিলেন মা-ছেলে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী ক্রস-বর্ডার শিক্ষায় নতুন নীতিমালা করছে ইউজিসি
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.