অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, বছরে ৩৭ হাজার ডলারের বৃত্তি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি ২০২৭ সালের রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম বা আরটিপি স্কলারশিপের জন্য আবেদন আহ্বান করেছে। বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মারডক ইউনিভার্সিটিতে গবেষণাভিত্তিক মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বৃত্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে তাঁদের শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা এবং গবেষণার সম্ভাবনার ভিত্তিতে।
বৃত্তির সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীরা বছরে ৩৭ হাজার অস্ট্রেলীয় ডলার করমুক্ত জীবনযাপন ভাতা পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক মানের গবেষকদের তত্ত্বাবধানে গবেষণা এবং বিভিন্ন গবেষণা কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ থাকবে।
গবেষণাভিত্তিক মাস্টার্সের জন্য সর্বোচ্চ দুই বছর এবং পিএইচডির জন্য সর্বোচ্চ সাড়ে তিন বছর এ বৃত্তির সুবিধা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে মারডক ইউনিভার্সিটির সংশ্লিষ্ট উচ্চতর গবেষণা ডিগ্রিতে ভর্তির শর্ত পূরণ করতে হবে।

সাধারণভাবে আবেদনকারীর নিচের যেকোনো একটি যোগ্যতা থাকতে হবে—
প্রথম শ্রেণি অথবা আপার সেকেন্ড ক্লাস অনার্সসহ স্নাতক ডিগ্রি।
গবেষণাভিত্তিক মাস্টার্স ডিগ্রি।
উল্লেখযোগ্য থিসিস বা গবেষণা অংশসহ মাস্টার্স ডিগ্রি।
গবেষণার সক্ষমতা প্রমাণ করে—এমন সমমানের অন্য কোনো যোগ্যতা।

বৃত্তিটি প্রতিযোগিতামূলক হওয়ায় ভালো শিক্ষাগত ফলাফলের পাশাপাশি গবেষণার অভিজ্ঞতা, প্রকাশিত গবেষণাপত্র এবং প্রস্তাবিত গবেষণার সম্ভাবনাও মূল্যায়ন করা হবে।

আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে মারডক ইউনিভার্সিটির নির্ধারিত অনলাইন আবেদন ফরমের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। বৃত্তির আবেদনের সঙ্গে পূরণ করা রেফারি রিপোর্টও জমা দিতে হবে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের গবেষণা ডিগ্রিতে ভর্তির আগে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট জমা দিতে হতে পারে। পাশাপাশি একজন সম্ভাব্য গবেষণা তত্ত্বাবধায়ক খুঁজে নেওয়া এবং গবেষণা প্রস্তাব প্রস্তুত করা প্রয়োজন। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত সনদ ও নম্বরপত্র, জীবনবৃত্তান্ত, গবেষণা প্রস্তাব, রেফারি রিপোর্ট, পাসপোর্টের অনুলিপি এবং প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজি ভাষা দক্ষতার সনদ জমা দিতে হবে।

বৃত্তির আবেদন শুরু হয়েছে ১ জুলাই ২০২৬। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। বিস্তারিত তথ্য মারডক ইউনিভার্সিটির স্কলারশিপবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

শিরোনাম :
আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় সিডনিতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের কাজ পাওয়া সহজ কোথায়? প্রবাসীদের অভিজ্ঞতা ও বাস্তবতা কিশোর-কিশোরীদের সুরক্ষায় ব্যর্থতা, মেটাকে সাড়ে ৫৬ কোটি ডলার জরিমানা হাসানের ৪ উইকেটের দিনেও বোলিং নিয়ে স্বস্তি নেই দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় সিডনিতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের কাজ পাওয়া সহজ কোথায়? প্রবাসীদের অভিজ্ঞতা ও বাস্তবতা কিশোর-কিশোরীদের সুরক্ষায় ব্যর্থতা, মেটাকে সাড়ে ৫৬ কোটি ডলার জরিমানা হাসানের ৪ উইকেটের দিনেও বোলিং নিয়ে স্বস্তি নেই দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.