কমিউনিটির সুস্থ জীবনযাপনে একসঙ্গে কাজ করবে অস্ট্রেলিয়ার দুই সংগঠন

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া এবং ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস। নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন দুটি।

এ লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মিন্টোর সৈয়দ পার্টনারস অফিসে দুই সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি অংশীদারিত্ব বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টসের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পুলক মজুমদার এবং প্রতিষ্ঠাতা, পাবলিক অফিসার ও সাধারণ সম্পাদক মেহেদী খান। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সাইফুল হাসান চৌধুরী, নির্বাহী সদস্য মো. ফয়েজ এবং নির্বাহী সদস্য সৈয়দ আকরামউল্লাহ।

বৈঠকে কমিউনিটির সদস্যদের জন্য নিয়মিত হাইকিং, স্বাস্থ্য ও ফিটনেসভিত্তিক বিভিন্ন আউটডোর কার্যক্রম, পরিবারকেন্দ্রিক আয়োজন এবং ভবিষ্যতে আরও বিভিন্ন ক্রীড়া ও সামাজিক উদ্যোগ যৌথভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ধরে রাখতে নিয়মিত হাঁটা এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর বিকল্প নেই। তাদের মতে, এ ধরনের উদ্যোগ মানুষকে সুস্থ রাখার পাশাপাশি কমিউনিটির সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি, বন্ধুত্ব এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে সহায়ক হবে।

তারা জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে নিয়মিত হাইকিংসহ বিভিন্ন স্বাস্থ্য ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম আয়োজন করা হবে, যেখানে সব বয়সী কমিউনিটি সদস্য এবং তাদের পরিবার অংশগ্রহণের সুযোগ পাবেন।

সভায় উভয় সংগঠনের প্রতিনিধিরা এই উদ্যোগকে দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ অংশীদারিত্বে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, একটি সুস্থ, সক্রিয় ও সম্প্রীতিপূর্ণ কমিউনিটি গড়ে তুলতে ভবিষ্যতেও দুই সংগঠন একযোগে কাজ চালিয়ে যাবে।

শিরোনাম :
আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় সিডনিতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের কাজ পাওয়া সহজ কোথায়? প্রবাসীদের অভিজ্ঞতা ও বাস্তবতা কিশোর-কিশোরীদের সুরক্ষায় ব্যর্থতা, মেটাকে সাড়ে ৫৬ কোটি ডলার জরিমানা হাসানের ৪ উইকেটের দিনেও বোলিং নিয়ে স্বস্তি নেই দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় সিডনিতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের কাজ পাওয়া সহজ কোথায়? প্রবাসীদের অভিজ্ঞতা ও বাস্তবতা কিশোর-কিশোরীদের সুরক্ষায় ব্যর্থতা, মেটাকে সাড়ে ৫৬ কোটি ডলার জরিমানা হাসানের ৪ উইকেটের দিনেও বোলিং নিয়ে স্বস্তি নেই দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.