ড. ইউনূসকে দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর: হাইকোর্ট

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। এসংক্রান্ত রিটের রুল খারিজ করে আজ বৃহস্পতিবার হাইকোর্ট এই রায় দেন।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা সংক্রান্ত পূর্বের রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্ট। সে সময় বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরবর্তীতে মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ এই পাঁচ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে এনবিআর ওই কর দাবি করেছিল। এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট দায়ের করে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন। আজ সেই রুল খারিজ করে রায় দিলেন হাইকোর্টের নতুন বেঞ্চ।
আইনজীবীরা জানান, রিট আবেদনটি খারিজ হয়ে যাওয়ায় এখন আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই ৬৬৬ কোটি টাকা আদায় করতে এনবিআরের আর কোনো আইনগত বাধা রইল না।
শিরোনাম :
এআই নিয়ন্ত্রণে শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট’: ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০ লাখ ডলার আদায় ১২ বছরের কিশোরের! গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির পোশাক খাত,উৎপাদন কমেছে অর্ধেক তায়েফসহ সৌদির তিন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা! ইমরান খানের বিষয়ে অস্ট্রেলীয় সরকারের হস্তক্ষেপ চান ৭ সাবেক অধিনায়ক রেনশর অভিষেক সেঞ্চুরি ও এলিসের ‘ফাইফারে’ অসিদের শুভসূচনা শিক্ষার্থী ও সাংবাদিকদের স্বস্তি, কঠোর ভিসা নীতি আটকে দিলেন আদালত ক্লাসরুমে শিক্ষকের বদলে এআই, যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত হাটহাজারীতে শহিদ দুই সেনা পরিবারের পাশে প্রধানমন্ত্রী! এআই নিয়ন্ত্রণে শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট’: ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০ লাখ ডলার আদায় ১২ বছরের কিশোরের! গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির পোশাক খাত,উৎপাদন কমেছে অর্ধেক তায়েফসহ সৌদির তিন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা! ইমরান খানের বিষয়ে অস্ট্রেলীয় সরকারের হস্তক্ষেপ চান ৭ সাবেক অধিনায়ক রেনশর অভিষেক সেঞ্চুরি ও এলিসের ‘ফাইফারে’ অসিদের শুভসূচনা শিক্ষার্থী ও সাংবাদিকদের স্বস্তি, কঠোর ভিসা নীতি আটকে দিলেন আদালত ক্লাসরুমে শিক্ষকের বদলে এআই, যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত হাটহাজারীতে শহিদ দুই সেনা পরিবারের পাশে প্রধানমন্ত্রী!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.