ফ্রান্সে অভিবাসন নীতি কঠোর করার প্রস্তাব দিলেন ব্রুনো রেতাইয়ো

ফ্রান্সে বৈধ ও অবৈধ উভয় ধরনের অভিবাসন কমিয়ে আনার লক্ষ্যে একটি কঠোর ও ব্যাপক রাজনৈতিক কর্মসূচির প্রস্তাব দিয়েছে ডানপন্থি দল রিপাবলিকানস (লেজ রিপুবলিক্যাঁ)। দলটির নেতা ও ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী ব্রুনো রেতাইয়ো গত ১২ নভেম্বর প্যারিসে ৫৬ পৃষ্ঠার এই নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন। তার এই পরিকল্পনায় অভিবাসন নিয়ন্ত্রণের সাতটি প্রধান দিক—ভিসা, কর্মসংস্থান, শিক্ষা, আশ্রয় আবেদন, পরিবার পুনর্মিলন, নিয়মিতকরণ এবং জন্মসূত্রে নাগরিকত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রেতাইয়োর মতে, শুধু অবৈধ অভিবাসন রোধ নয়, বৈধ অভিবাসনের হার কমাতেও কঠোর আইন প্রয়োজন। তার মতে, বর্তমান ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন। ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অভিবাসন বিতর্ক।

শিক্ষার্থীদের ক্ষেত্রে রেতাইয়োর প্রস্তাব অনুযায়ী, ফ্রান্সে বিদেশি শিক্ষার্থীদের আগমন বর্তমানের তুলনায় অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। আবাসিক অনুমতি পাওয়ার শর্ত আরও কঠিন করা হবে, যেখানে কোনো শিক্ষাবর্ষে অকৃতকার্য হয়ে পুনরায় একই বর্ষ পড়লে শিক্ষার্থীর আবাসিক অনুমতি বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও আর্থিক সক্ষমতার বিষয়টিও নিবিড়ভাবে খতিয়ে দেখার কথা বলা হয়েছে। এর ফলে বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর শিক্ষার্থীরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। ফ্রান্সে বেড়ে ওঠা তরুণদের ক্ষেত্রে বাধ্যতামূলক শিক্ষার নিয়ম মেনে চলার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। কাজের অনুমতি নিয়ে ফ্রান্সে এসে প্রকৃতপক্ষে কাজ না করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশ ছাড়তে হবে।

নাগরিকত্ব লাভের ক্ষেত্রে প্রচলিত ‘দ্রোয়া দ্যু সল’ বা জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের প্রস্তাব দিয়েছেন রেতাইয়ো। তিনি ফরাসি নাগরিকত্বের ভিত্তি হিসেবে শুধুমাত্র প্রাকৃতিকীকরণ বা ন্যাচারালাইজেশনকে গুরুত্ব দিতে চাইছেন। এ ক্ষেত্রে ফ্রান্সে অন্তত ১০ বছর বসবাস, আর্থিক স্বনির্ভরতা ও অপরাধমুক্ত রেকর্ড থাকার মতো কঠোর শর্তারোপের পরিকল্পনা রয়েছে তার। বিয়ের মাধ্যমে বা পারিবারিক সূত্রে নাগরিকত্ব লাভের সহজ পথগুলোও সীমিত বা বন্ধ করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

আশ্রয়প্রার্থীদের বিষয়ে তার কৌশল হলো, নিরাপদ তৃতীয় দেশের সঙ্গে চুক্তি করে ফ্রান্সের ভৌগোলিক সীমানার বাইরে আবেদন যাচাই করা। অর্থাৎ, অন্য কোনো দেশে সুরক্ষা পাওয়া সম্ভব হলে আশ্রয়প্রার্থীকে সেখানেই পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়া অনথিভুক্ত অভিবাসীদের জন্য বর্তমানে চালু থাকা রাষ্ট্রীয় চিকিৎসা সহায়তা ‘এইড মেডিকাল দ্যু লেতা’ (এএমই) বাতিল করে কেবল জরুরি চিকিৎসার সীমাবদ্ধ সুযোগ রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।

কর্মসংস্থানের ক্ষেত্রে রেতাইয়োর দাবি, মোট অভিবাসনের মাত্র ১৩ শতাংশ শ্রম অভিবাসন সম্পর্কিত। তিনি চান বিদেশি কর্মী নিয়োগ যেন ফরাসি অর্থনীতির চাহিদার সাথে সরাসরি সম্পর্কিত থাকে এবং অনথিভুক্ত কর্মীদের নিয়মিতকরণের সুযোগ বন্ধ করে দেওয়া হোক। এ ছাড়া পরিবার পুনর্মিলনের সুবিধাও অত্যন্ত সীমিত করার কথা বলা হয়েছে। ল্য মোঁদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ফ্রান্সের জনসংখ্যার ৯ দশমিক ৪ শতাংশ ছিল বিদেশি, যা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে ১৪তম অবস্থানে রয়েছে। পরদিন ১৩ নভেম্বর ফ্রান্সের প্রভাবশালী সংবাদমাধ্যম ল্য মোঁদ তার প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে।

রেতাইয়ো সংবিধান সংশোধনের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চান। তিনি জানান, নির্বাচিত হলে ২০২৭ সালের শরতে সংবিধানের ৮৯ অনুচ্ছেদ ব্যবহার করে প্রক্রিয়া শুরু করবেন এবং ২০২৮ সালের শুরুতে অভিবাসন বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে তার। যদিও এই প্রস্তাবগুলো এখনো আইন নয় এবং এর ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ও সাংবিধানিক প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। মধ্য-ডানপন্থি নেতা এদুয়ার ফিলিপের অভিবাসননীতি যথেষ্ট কঠোর নয় বলে সমালোচনা করে রেতাইয়ো নিজের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছেন। এরপর ২০২৮ সালের শুরুতে অভিবাসন বিষয়ে গণভোট আয়োজনের সুযোগ তৈরি করতে সংবিধানের ১১ অনুচ্ছেদের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল, পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় আইনগত ও সাংবিধানিক প্রক্রিয়ার ওপরই এসব প্রস্তাবের ভবিষ্যৎ নির্ভর করবে।

শিরোনাম :
ফ্রান্সে অভিবাসন নীতি কঠোর করার প্রস্তাব দিলেন ব্রুনো রেতাইয়ো দেশের রাজনৈতিক অস্থিরতা লন্ডনের রাজপথে, প্রবাসীদের ভাবমূর্তি সংকটে দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি ব্যবসায়ী সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলার দাবি হুতিদের সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস নামাবে বিআরটিসি অ্যান্টিবায়োটিক আতঙ্কে অস্ট্রেলিয়ার মৎস্যখাত, হুমকির মুখে তাসমানিয়ার লবস্টার বাণিজ্য! ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আহত ৪ ফ্রান্সে অভিবাসন নীতি কঠোর করার প্রস্তাব দিলেন ব্রুনো রেতাইয়ো দেশের রাজনৈতিক অস্থিরতা লন্ডনের রাজপথে, প্রবাসীদের ভাবমূর্তি সংকটে দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি ব্যবসায়ী সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলার দাবি হুতিদের সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস নামাবে বিআরটিসি অ্যান্টিবায়োটিক আতঙ্কে অস্ট্রেলিয়ার মৎস্যখাত, হুমকির মুখে তাসমানিয়ার লবস্টার বাণিজ্য! ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে আহত ৪
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.