১. ভিজিটর ভিসায় বাধ্যতামূলক ‘নো ফারদার স্টে’ (কন্ডিশন ৮৫০৩)
-
২৮ নভেম্বর বা তার পরে জমা দেওয়া আবেদনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে; আগের অনুমোদিত ভিসা বা শর্তে এর পূর্ববর্তী প্রভাব পড়বে না।
-
এই শর্ত থাকলে ভ্রমণকারীরা অস্ট্রেলিয়ায় অবস্থানকালে বেশির ভাগ ক্ষেত্রে অন্য কোনো ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তবে বিশেষ বা যোগ্য পরিস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রীর শর্ত মওকুফ (waiver) করার ক্ষমতা বহাল থাকবে।
২. টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসায় (সাবক্লাস ৪৮৫) পরিবার বা নির্ভরশীলদের কড়াকড়ি
৩. ওয়ার্কিং হলিডে মেকার ভিসায় নতুন আমন্ত্রণ ব্যবস্থা
-
নির্বাচিত আবেদনকারীরা প্রয়োজনীয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন জমা দেওয়ার জন্য ১২ মাস সময় পাবেন।
-
কেবল নিবন্ধন করলেই নির্বাচন নিশ্চিত হবে না এবং আমন্ত্রণ পাওয়া মানেই ভিসা অনুমোদনের নিশ্চয়তা নয়।
৪. প্রোটেকশন ভিসা আবেদনকারীদের ব্রিজিং ভিসা বি ভ্রমণে সীমাবদ্ধতা
৫. দক্ষ অভিবাসন ব্যবস্থার হালনাগাদ ও বায়োমেট্রিক্স সম্প্রসারণ
-
স্কিলসিল্যাক্ট থেকে ইমিঅ্যাকাউন্টে স্থানান্তর: দক্ষ অভিবাসন (Skilled Migration) ব্যবস্থা স্কিলসিল্যাক্ট থেকে ইমিঅ্যাকাউন্টে স্থানান্তর করা হচ্ছে। এই স্থানান্তর প্রক্রিয়ার কারণে ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত স্কিলসিল্যাক্ট সেবা বন্ধ থাকবে এবং ২৮ নভেম্বর ২০২৬ নতুন ব্যবস্থা চালু হবে। এর আওতায় সাবক্লাস ১৮৯, ১৯০ এবং ৪৯১-এর মতো দক্ষ ভিসা আবেদনকারীদের ইমিঅ্যাকাউন্টের মাধ্যমে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (EOI) জমা দিতে হবে। তবে এতে ভিসার যোগ্যতা, পয়েন্টের শর্ত বা পেশার তালিকায় কোনো পরিবর্তন আসবে না এবং আগে জমা দেওয়া ইওআই বহাল থাকবে (যদিও ড্রাফট নতুন পোর্টালে স্থানান্তর হবে না)।
-
ইমিঅ্যাপ (ImmiApp) বায়োমেট্রিক্স সুবিধা: যোগ্য আবেদনকারীদের জন্য বায়োমেট্রিক্স জমা দেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলীয় ‘ইমিঅ্যাপ’ (ImmiApp) সুবিধার সম্প্রসারণ করা হয়েছে, যা নির্দিষ্ট ক্ষেত্রে আবেদনকারীদের বায়োমেট্রিক্স কেন্দ্রে বারবার যাওয়ার ঝামেলা কমাতে সহায়তা করবে।

