মালয়েশিয়ায় কত রোহিঙ্গা শরণার্থী? তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪০০ জন। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে সংস্থাটির নিবন্ধিত সব মিলিয়ে শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৪১৪ জনে। এর মধ্যে ২ লাখ ৫ হাজার ২৭৩ জনই মিয়ানমারের নাগরিক, যা মোট নিবন্ধিত শরণার্থীর ৯০ দশমিক ২ শতাংশ। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকায়ায় এক লিখিত জবাবে এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউএনএইচসিআরের পরিচয়পত্রধারী শরণার্থীরা মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য ও অঞ্চলে ছড়িয়ে রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৪ হাজার ২৮ জন বা ৩৩ শতাংশ শরণার্থী সেলাঙ্গর রাজ্যে অবস্থান করছেন। এছাড়া রাজধানী কুয়ালালামপুরে ৪৭ হাজার ৩৩৩ জন বা ২১ শতাংশ এবং পেনাং রাজ্যে রয়েছেন ২৫ হাজার ৩৫৭ জন বা ১১ শতাংশ। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এই রাজ্যভিত্তিক পরিসংখ্যানটি ইউএনএইচসিআরের পরিচয়পত্রধারী সব ধরনের শরণার্থীর সম্মিলিত হিসাব, শুধু রোহিঙ্গা জনগোষ্ঠীর নয়।

এদিকে দেশটির অভিবাসন বিভাগের বন্দিশিবিরগুলোতেও মিয়ানমারের নাগরিকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত উপদ্বীপ মালয়েশিয়ার বিভিন্ন বন্দিশিবিরে মিয়ানমারের মোট ১১ হাজার ২০৮ জন নাগরিক আটক ছিলেন। এর মধ্যে ৬ হাজার ২৯৪ জনই রোহিঙ্গা জনগোষ্ঠীর। পরিসংখ্যান বলছে, মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থীদের একটি বড় অংশই মিয়ানমার থেকে এসেছেন এবং এদের মধ্যে সিংহভাগই রোহিঙ্গা।

একইভাবে অভিবাসন বিভাগের বন্দিশিবিরগুলোতে বর্তমানে আটক থাকা মিয়ানমারের নাগরিকদের অর্ধেকেরও বেশি রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ। মালয়েশিয়ার পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া এই তথ্য দেশটিতে অবস্থানরত মিয়ানমার থেকে আসা শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের বর্তমান পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র তুলে ধরেছে।

শিরোনাম :
রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা! অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ‘টিনি টিম’-কে ঘিরে পর্যটকদের ভিড়! বড়দিনের পর চাকরি হারাচ্ছেন ডেভিড জোন্সের প্রায় ১,৭০০ কর্মী! ভিজিটর থেকে দক্ষ অভিবাসন: অস্ট্রেলিয়ার ৫ বড় ভিসা পরিবর্তনের বিস্তারিত বেকারত্ব ৪.৯%-এ, এআই ও মন্দার চাপে ঘর ছাড়ছেন অস্ট্রেলিয়ানরা বিসিএ অ্যাওয়ার্ড নিয়ে মাহি জলিলের কড়া সমালোচনা মালয়েশিয়ায় কত রোহিঙ্গা শরণার্থী? তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অর্থনীতির ধীরগতি ও এআইয়ের বিস্তার: অস্ট্রেলিয়ায় নতুন বেকার প্রজন্মের শঙ্কা! মালয়েশিয়ায় ৩৪ কারখানায় সাঁড়াশি অভিযান: বাংলাদেশিসহ আটক ৫১৯ সিডনিতে প্রবাসী তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা! অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ‘টিনি টিম’-কে ঘিরে পর্যটকদের ভিড়! বড়দিনের পর চাকরি হারাচ্ছেন ডেভিড জোন্সের প্রায় ১,৭০০ কর্মী! ভিজিটর থেকে দক্ষ অভিবাসন: অস্ট্রেলিয়ার ৫ বড় ভিসা পরিবর্তনের বিস্তারিত বেকারত্ব ৪.৯%-এ, এআই ও মন্দার চাপে ঘর ছাড়ছেন অস্ট্রেলিয়ানরা বিসিএ অ্যাওয়ার্ড নিয়ে মাহি জলিলের কড়া সমালোচনা মালয়েশিয়ায় কত রোহিঙ্গা শরণার্থী? তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অর্থনীতির ধীরগতি ও এআইয়ের বিস্তার: অস্ট্রেলিয়ায় নতুন বেকার প্রজন্মের শঙ্কা! মালয়েশিয়ায় ৩৪ কারখানায় সাঁড়াশি অভিযান: বাংলাদেশিসহ আটক ৫১৯ সিডনিতে প্রবাসী তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.