সিডনির লাকেম্বায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, দুই পথচারীর অবস্থা সংকটাপন্ন

সিডনি প্রতিনিধি: অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাকেম্বায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পথচারী গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন। আহতরা বাংলাদেশি বংশোদ্ভূত হতে পারেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও, তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে লাকেম্বা বুলেভার্ডে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন পথচারী রাস্তা পার হওয়ার সময় একটি সাদা রঙের পিপল মুভার গাড়ি দ্রুতগতিতে তাদের দিকে ছুটে আসে। এতে দুই পথচারী গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার অপর পাশে থাকা আরও দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, আহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক নারীকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় লিভারপুল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন।

এছাড়া ৬০ বছর বয়সী এক পুরুষকে গুরুতর আহত অবস্থায় সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনিও লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকদের মতে, আহত দুজনের অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন।

দুর্ঘটনায় জড়িত ৮২ বছর বয়সী চালককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে স্বাস্থ্য পরীক্ষা এবং বাধ্যতামূলক মাদক ও অ্যালকোহল পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় নিউ সাউথ ওয়েলস পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য আলামত পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে আহত দুই পথচারী বাংলাদেশি বংশোদ্ভূত হতে পারেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও, তাদের জাতীয়তা বা পরিচয় সম্পর্কে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।

শিরোনাম :
সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিলো বৃটেন ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সিইওর সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে বিমান হামলায় মোখা বন্দরে প্রাণহানি বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী ঝুট ব্যবসার আড়ালে কোটি টাকা হাতিয়ে নিলেন মা-ছেলে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী ক্রস-বর্ডার শিক্ষায় নতুন নীতিমালা করছে ইউজিসি মেলবোর্ন রেনেগেডসের প্রধান অংশীদার হলো ট্যানজারিন ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা! ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিলো বৃটেন ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সিইওর সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে বিমান হামলায় মোখা বন্দরে প্রাণহানি বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী ঝুট ব্যবসার আড়ালে কোটি টাকা হাতিয়ে নিলেন মা-ছেলে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী ক্রস-বর্ডার শিক্ষায় নতুন নীতিমালা করছে ইউজিসি মেলবোর্ন রেনেগেডসের প্রধান অংশীদার হলো ট্যানজারিন ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা! ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.