ওয়ার্ক পারমিট সংক্রান্ত নতুন নির্দেশনা
- নতুন সময়সীমা: ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
- প্রক্রিয়া: সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ক পারমিট (রুখসা আমল) ইস্যু ও নবায়ন করা যাবে।
- দূতাবাসের ভূমিকা: রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বুধবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরে নিয়োগকর্তার অবহেলা, প্রশাসনিক জটিলতা কিংবা দালালচক্রের প্রতারণার শিকার হয়ে অনেক বাংলাদেশি প্রবাসী বৈধ কাগজপত্রের সংকটে ভুগছেন। অনেকে কফিল বা নিয়োগকর্তা খুঁজে না পাওয়ায় কর্মসংস্থান হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে অনেক প্রবাসী খোলা আকাশের নিচে বা মসজিদ চত্বরে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।
দূতাবাস জানিয়েছে, শ্রম আইন মেনে চলা, নিয়োগকর্তা ও কর্মীর মধ্যকার চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই এই সময়সীমা বাড়ানো হয়েছে। যারা এই সুযোগ কাজে লাগিয়ে বৈধ হতে চান অথবা আইনি প্রক্রিয়ায় দেশে ফিরতে ইচ্ছুক, তাদের প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদানে দূতাবাস প্রস্তুত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

