৫ আগস্ট পল্টনে সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেবে ১১ দলীয় ঐক্য

রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে বড় সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এই সমাবেশ থেকেই জোটের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জোট নেতারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। বৈঠকে জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান ও ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের আরেকটি বৈঠকে চূড়ান্ত কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, ৫ আগস্ট বিকেল সাড়ে ৩টায় পল্টনের সমাবেশে জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন এবং জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ হবিগঞ্জে 'জুলাই পদযাত্রা-২০২৬' কর্মসূচিতে এনসিপির সিনিয়র নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, কারও বক্তব্য পছন্দ না হলে তার রাজনৈতিক জবাব রাজনৈতিকভাবেই দিতে হবে। রাজনৈতিক কর্মসূচিকে সন্ত্রাসী কায়দায় প্রতিহত করার চেষ্টা ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি। তিনি সিলেটে সংঘটিত ওই হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তুলে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক অধিকার রক্ষা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার পাশাপাশি সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

বৈঠক ও প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী এবং বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদারসহ জোটের অন্যান্য নেতারা।

শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা! নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থাগুলোর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক! জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট! রোহিঙ্গা প্রত্যাবাসন-দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আইফোন ব্যবহারকারীদের ৩ হাজার কোটি টাকা দিচ্ছে অ্যাপল! ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে: ইসি ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২০২৬ চলছে, কিন্তু যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে ২০২৮-এর প্রেসিডেন্ট দৌড় জাপানে মীর দোদি ও মোরি নানাকোর বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা! নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থাগুলোর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক! জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট! রোহিঙ্গা প্রত্যাবাসন-দ্বিপাক্ষিক বাণিজ্যে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আইফোন ব্যবহারকারীদের ৩ হাজার কোটি টাকা দিচ্ছে অ্যাপল! ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে: ইসি ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২০২৬ চলছে, কিন্তু যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে ২০২৮-এর প্রেসিডেন্ট দৌড় জাপানে মীর দোদি ও মোরি নানাকোর বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.