বাংলা ভাষা শিক্ষায় ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ভিন্ন উদ্যোগ

বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমকে সামনে রেখে সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের উদ্যোগে এক বিশেষ উন্মুক্ত দিবস (Open Day) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) স্কুলের নিজস্ব ক্যাম্পাস, ৮ বেনহাম রোড, মিন্টো-তে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা ভাষাভাষী অভিভাবক, শিক্ষার্থী, বাংলা ভাষাপ্রেমী এবং স্থানীয় কমিউনিটির সদস্যরা অংশ নেন।

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে বাংলা স্কুলের শিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক উদ্যোগ এবং শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরা। এ উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ একটি তথ্যসমৃদ্ধ ও সচিত্র উপস্থাপনার আয়োজন করে, যেখানে বাংলা ভাষা শিক্ষার গুরুত্ব, স্কুলের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়ার আদিবাসী ভূমির ঐতিহ্যবাহী অভিভাবকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত সবাইকে স্বাগত জানান ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের সাধারণ সম্পাদক রাফায়েল রোজারিও। এরপর স্কুলের সার্বিক কার্যক্রম নিয়ে তথ্যভিত্তিক উপস্থাপনা করেন স্কুলের সাবেক সভাপতি মশিউল আযম খান স্বপন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. সাবিহা নাজনিন।

পরে স্কুলের অধ্যক্ষ রুমানা খান মোনা শিক্ষক-শিক্ষিকাদের পরিচিতি তুলে ধরেন এবং স্কুলের পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পরিচালিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

উন্মুক্ত দিবসের অন্যতম আকর্ষণ ছিল শ্রেণিকক্ষ পরিদর্শন। আগত অভিভাবক ও শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। প্রশ্নোত্তর পর্বে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্কুলের দায়িত্বশীল ব্যক্তিরা। এতে নতুন অভিভাবকরা স্কুলের শিক্ষা পরিবেশ, পরিচালনা ব্যবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন।

অনুষ্ঠানের কারিগরি পরিচালনার দায়িত্বে ছিলেন রাফায়েল রোজারিও। সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন মোস্তফা হাসান জিশান, লুৎফা খালেদ, ফয়সাল খালিদ শুভ এবং কাজী আশফাক রহমান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য সৌহার্দ্যপূর্ণ চা-চক্রের আয়োজন করা হয়, যেখানে অভিভাবক, শিক্ষক ও আয়োজকদের মধ্যে আন্তরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ক্যাম্বেলটাউন বাংলা স্কুল কর্তৃপক্ষ জানায়, অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের ভাষাগত পরিচয়কে সমৃদ্ধ করাই স্কুলটির অন্যতম লক্ষ্য। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশেও প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকল বাংলা ভাষাভাষী পরিবারের জন্য উন্মুক্ত। প্রতি রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিন্টোর নিজস্ব ক্যাম্পাসে নিয়মিত বাংলা ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। ২০২৭ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।

শিরোনাম :
হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.