নেতৃত্ব সংকটে ভিক্টোরিয়ার প্রিমিয়ার পদ ছাড়লেন জাসিন্তা অ্যালান

দলীয় নেতৃত্বে আস্থা হারানোর পর ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাসিন্তা অ্যালান। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লেবার পার্টির ককাসে নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র আধা ঘণ্টা আগে সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এরপর দলের নতুন নেতা হিসেবে নির্বাচিত হন শিক্ষা মন্ত্রী ও সাবেক ডেপুটি প্রিমিয়ার বেন ক্যারল। একই সঙ্গে পরিবহনমন্ত্রী গ্যাব্রিয়েল উইলিয়ামসকে ডেপুটি প্রিমিয়ার হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে সোমবার বেন ক্যারল ঘোষণা দেন যে তিনি লেবার পার্টির নেতৃত্বের জন্য প্রার্থী হবেন। তিনি বলেন, জাসিন্তা অ্যালান দলীয় ককাসের সংখ্যাগরিষ্ঠ সমর্থন হারিয়েছেন এবং আসন্ন রাজ্য নির্বাচনের আগে নেতৃত্বে পরিবর্তন আনা প্রয়োজন। এরপর ককাসে সমর্থন নিশ্চিত করে তিনি প্রিমিয়ারের দায়িত্ব গ্রহণ করেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে জাসিন্তা অ্যালান বলেন, চাইলে তিনি বিষয়টি দলীয় সদস্যদের ভোট পর্যন্ত নিয়ে যেতে পারতেন। তবে নির্বাচনের এত কাছাকাছি সময়ে দীর্ঘ নেতৃত্বের প্রতিযোগিতা মূল্যবান সময় নষ্ট করবে এবং ভিক্টোরিয়ার মানুষের স্বার্থে হবে না বলেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নতুন প্রিমিয়ার বেন ক্যারলকে অভিনন্দন জানিয়ে তিনি তার প্রতি ‘নিঃশর্ত সমর্থন’ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে অ্যালান তার সরকারের নারীদের স্বাস্থ্যসেবায় নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, এন্ডোমেট্রিওসিসে ভোগা এবং সন্তান জন্মের সময় জটিলতার ব্যক্তিগত অভিজ্ঞতা তাকে নারীদের স্বাস্থ্য নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ খাতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।

বিদায়ী বক্তব্যে অ্যালান স্বীকার করেন, প্রিমিয়ার হিসেবে সব লক্ষ্য পূরণ করতে পারেননি। তবে কর্মজীবী পরিবারগুলোর জীবন আরও নিরাপদ, সহজ ও সাশ্রয়ী করতে আন্তরিকভাবে কাজ করেছেন বলে জানান। একই সঙ্গে পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এখন সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন।

জাসিন্তা অ্যালানের পদত্যাগ এমন সময় এলো, যখন সাম্প্রতিক জনমত জরিপে আসন্ন ভিক্টোরিয়া রাজ্য নির্বাচনে বিরোধী লিবারেল পার্টির এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। এই পরিস্থিতিতে ক্ষমতাসীন লেবার পার্টি নির্বাচনের আগে নেতৃত্বে পরিবর্তন আনল।

শিরোনাম :
আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় সিডনিতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের কাজ পাওয়া সহজ কোথায়? প্রবাসীদের অভিজ্ঞতা ও বাস্তবতা কিশোর-কিশোরীদের সুরক্ষায় ব্যর্থতা, মেটাকে সাড়ে ৫৬ কোটি ডলার জরিমানা হাসানের ৪ উইকেটের দিনেও বোলিং নিয়ে স্বস্তি নেই দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় সিডনিতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের কাজ পাওয়া সহজ কোথায়? প্রবাসীদের অভিজ্ঞতা ও বাস্তবতা কিশোর-কিশোরীদের সুরক্ষায় ব্যর্থতা, মেটাকে সাড়ে ৫৬ কোটি ডলার জরিমানা হাসানের ৪ উইকেটের দিনেও বোলিং নিয়ে স্বস্তি নেই দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.